মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কুমিল্লার চৌদ্দগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৬

কুমিল্লার চৌদ্দগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৬

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। আজ রবিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার গাংরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহতদের মধ্যে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। তারা চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। 

এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ওসি আব্দুল্লাহ আল মাহফুজ জানান, ওরসের যাত্রীবাহী বাসটি ঘটনাস্থলে পৌঁছালে রডবোঝাই একটি ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৫ জন মারা যান। পরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে আরো একজনের মৃত্যু হয়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD