শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পৌনে দুই কেজি স্বর্ণসহ যুবক আটক

পৌনে দুই কেজি স্বর্ণসহ যুবক আটক

Sharing is caring!

অনলাইন ডেক্স: বেনাপোলে ১ কেজি ৭৪৯ গ্রাম ওজনের ১৫ পিস স্বর্ণের বারসহ ইমানুর রহমান (১৯) নামে এক বাইসাইকেল আরোহীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে বেনাপোল পোর্ট থানাধীন দৌলতপুর-পুটখালি সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আসামি হলেন- বেনাপোল পোর্ট থানাধীন পুটখালি গ্রামের মশিয়ার রহমানের ছেলে।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি দৌলতপুর পুটখালি সড়ক দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশে নিয়ে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সন্দেহভাজন এক বাইসাইকেল আরোহীর গতিরোধ করা হয়। এসময় তার দেহ ও বাইসাইকেল তল্লাশি করে সিটের নিচ থেকে ১ কেজি ৭৪৯ গ্রাম ওজনের ১৫ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। পরে তাকে আটক করা হয়। জব্দ স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২৩ লাখ ৭০ হাজার টাকা।

স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে আটক যুবককে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলে তিনি জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD