রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড
চার ট্রেনে গফরগাঁওয়ের ২০ হাজার নেতাকর্মী ঢাকায়

চার ট্রেনে গফরগাঁওয়ের ২০ হাজার নেতাকর্মী ঢাকায়

Sharing is caring!

অনলাইন ডেক্স: রাজধানীতে কেন্দ্রীয় যুবলীগ আয়োজিত মহাসমাবেশে যোগ দিতে যাচ্ছেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলা যুবলীগের ২০ হাজার নেতাকর্মী।

স্থানীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের নেতৃত্বে নেতাকর্মীরা শুক্রবার (১১ নভেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ রুটের ৪টি ট্রেন বোঝাই করে কেন্দ্রীয় যুবলীগের মহাসমাবেশে যোগ দিতে রওনা হন।

ভোর থেকেই উপজেলার ১৫টি ইউনিয়ন এবং পৌর শহরের ৯টি ওয়ার্ড থেকে হাজার হাজার নেতাকর্মী মিছিল সহকারে গফরগাঁও রেলওয়ে স্টেশন, মশাখালী রেলওয়ে স্টেশন ও কাওরাঈদ লেরওয়ে স্টেশনে উপস্থিত হন। সকাল ৭টার আগেই স্টেশন এলাকাগুলো লোকে লোকারণ্য হয়ে যায়।

গফরগাঁও রেলওয়ে স্টেশনে নেতাকর্মীদের স্বাগত জানান উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের নেতৃবৃন্দ। অধিকাংশ যুবলীগের নেতাকর্মী আন্তঃনগর যমুনা, যাত্রীবাহী কমিউটার, আন্তঃনগর ব্রহ্মপুত্র ও মেইল ট্রেন ভাওয়াল এক্সপ্রেসে ঢাকা রওনা হন। অতিরিক্ত ভিড়ের কারণে যারা এই ট্রেনগুলোতে উঠতে পারেননি, তারা আন্তঃনগর হাওর এক্সপ্রেসে রওনা হন।

উপজেলা যুবলীগের আহ্বায়ক সালাউদ্দিন পলাশ বলেন, স্থানীয় এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাহমী গোলন্দাজ বাবেলের নেতৃত্বে আমরা ২০ হাজার নেতাকর্মী ঢাকার যুব মহাসমাবেশে অংশগ্রহণ করছি। ট্রেনের টিকিট ভাড়াসহ সকল খরচ বহন করছেন এমপি।

ফাহমী গোলন্দাজ বাবেল বলেন, মহাবেশ উপলক্ষে যুবলীগের নেতাকর্মীদের সংগঠিত করতে, উজ্জীবিত করতে গত ১০ দিন ধরে ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক দেড় শতাধিক কর্মীসভা করা হয়েছে। ২০ হাজার উজ্জীবিত নেতাকর্মী উৎসবমুখর পরিবেশে যুব মহাসমাবেশে অংশগ্রহণ করছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD