শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
জনসমুদ্রে পরিণত হবে ফরিদপুরে বিএনপির গণসমাবেশ

জনসমুদ্রে পরিণত হবে ফরিদপুরে বিএনপির গণসমাবেশ

Sharing is caring!

অনলাইন ডেক্স: বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, আগামী ১২ নভেম্বর ফরিদপুরে বিএনপির গণসমাবেশ জনসমুদ্রে পরিণত হবে। ফরিদপুর বিভাগের প্রত্যন্ত অঞ্চল থেকে এ সমাবেশে যোগ দেবে বিএনপির নেতা কর্মীরা।

বুধবার (৯ নভেম্বর) দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে আগামী ১২ নভেম্বর ফরিদপুরে বিভাগীয় গণসমাবেশকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়বাদী দল- বিএনপির ফরিদপুর বিভাগ আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, আগামী ১১ই নভেম্বর আওয়ামী লীগ একটি কর্মসূচি দিয়েছে আমাদের ১২ নভেম্বরের সমাবেশকে নস্যাৎ করার জন্য। অন্যদিকে ১১ ও ১২ নভেম্বর পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। আমি বিশ্বাস করি তবুও সব বাধা উপেক্ষা করে ফরিদপুরে বিএনপির সমাবেশ সফল হবে। আমাদের নেতাকর্মীরা এ সমাবেশ সফল করবে।

তিনি বলেন, খালেদা জিয়াকে মুক্ত করার লক্ষ্যে, এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও নির্দলীয় সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে বিএনপির এ সমাবেশ সফল করবে নেতাকর্মীরা।

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফরিদপুর বিভাগীয় গণসমাবেশের প্রধান সমন্বয়কারী ডা. এ,জেড,এম জাহিদ হোসেন, কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাসুক, মো. সেলিমুজ্জামান সেলিম, সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলাম, কেদ্রীয় মহিলা দলের যুগ্ম-সম্পাদক চৌধুরী নায়াবা ইউসুফ, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মাহবুবুল হাসান ভুঁইয়া পিংকু, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ,কে,এম কিবরিয়া স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD