সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
সাবেক এমপি ও বিএনপি নেতা শাহজাহান খানের ওপর হামলা

সাবেক এমপি ও বিএনপি নেতা শাহজাহান খানের ওপর হামলা

Sharing is caring!

অনলাইন ডেক্স: পটুয়াখালী থেকে বরিশালে বিএনপির গণ সমাবেশে যাওয়ার পথে হামলার শিকার হয়েছেন পটুয়াখালী ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান খান। তিনি বর্তমানে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির এক নম্বর সদস্য।

শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যার পর মোটরসাইকেল যোগে পটুয়াখালী থেকে বরিশাল যাওয়ার পথে গাবুয়া এলাকা ব্রিজ অতিক্রমকালে একদল দুর্বৃত্ত এ হামলা চালায় বলে অভিযোগ করেন শাহজাহান খান।

এতে শাহজাহান খানসহ তার সঙ্গে থাকা আরও বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন এবং এ সময় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।

হামলায় আহত শাজাহান খানের ছেলে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান জানান, সন্ধ্যার পরে শাহজাহান খান বেশ কয়েকটি মোটরসাইকেল নিয়ে বরিশাল যাওয়ার পথে পটুয়াখালী-বরিশাল মহাসড়কের গাবুয়া এলাকায় অতিক্রম কালে ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালাযন। হামলায় শাহজাহান খানকে বহনকারী মোটরসাইকেল চালক সাইদুল ও শাজাহান খান নিজে আহত হন। একই সময়ে হামলায় ইসাহাক ও শাহ আলম নামে অপর দুইজন কর্মীও আহত হন। তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে বলেও জানান তিনি।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, এ ধরনের কোনো অভিযোগ পাইনি, মহাসড়কে আমাদের মোবাইল টিমগুলো কাজ করছে৷

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD