শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরিশালের গৌরনদী উপজেলায় কাঠবাহী ট্রাক চাপা পড়ে প্রশান্ত বেপারী (২৪) এক তরুণ নিহত হয়েছে।

শনিবার (১৫ অক্টোবর) রাতে দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের উপজেলার মাহিলারা মঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন গৌরনদী মহাসড়ক থানার উপ পরিদর্শক (এসআই) তমাল।

প্রশান্ত উপজেলার মাহিলারা ইউনিয়নের বাঘার গ্রামের বাসিন্দা স্বপন বেপারীর ছেলে। সে ফার্মেসি ব্যবসায়ী।

এসআই তমাল জানান, মাহিলার থেকে পণ্যবাহী ট্রাকটি কাঠ নিয়ে গৌরনদীর উদ্দেশ্যে যাচ্ছিলো। একইদিকে প্রশান্ত মোটরসাইকেল নিয়ে ট্রাক অতিক্রম করতে যায়। কিন্তু সে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন জানান, শনিবার রাত সোয়া দশটার দিকে গাছবাহী ট্রাকের সাথে মোটরসাইকেল চালকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক প্রশান্ত নিহত হয়।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে গেছে। মহাসড়ক থেকে ট্রাকটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD