শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
বরিশালে ইরানে চলমান নারী আন্দোলনে সংহতি জানিয়ে সমাবেশ

বরিশালে ইরানে চলমান নারী আন্দোলনে সংহতি জানিয়ে সমাবেশ

Sharing is caring!

অনলাইন ডেক্স: মাসা আমিনির মৃত্যুর ঘটনায় মধ্যপ্রাচ্যের দেশ ইরানে চলমান নারী আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়েছে বরিশালের প্রগতিশীল নাগরিক সমাজ। শনিবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সংহতি সমাবেশ করেছে সংগঠনটি।

নগরীর অশ্বিনী কুমার হল নাগরিক সমাজের সমাবেশটি অনুষ্ঠিত হয়।

সংহতি সমাবেশে বক্তারা বলেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এ আন্দোলন শুধু মাত্র নারীর পোশাকের স্বাধীনতা নয়; এর মাধ্যমে সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলোর ফ্যাসিবাদী মৌলবাদী চরিত্রের প্রকাশ পায়। যেহেতু শরীর নারীর, তাই সেই শরীর তারা কী পোশাক দিয়ে ঢেকে রাখবেন সেই স্বাধীনতাও তাদের। একটা দীর্ঘ সময় থেকে বাংলাদেশেও এই ইরানি প্রেক্ষাপট তৈরি হচ্ছে। এখানেও নারীদের প্রতি ধর্মীয় পোশাক চাপিয়ে দেওয়ার একটা প্রবণতা তৈরি হচ্ছে। নারী নির্যাতনের পরে আমরা শুনতে পাই; তাদের প্রতি এ সহিংসতায় তাদেরই পোশাককে তুলনা করে দায়ী করা হয়। এ যাবত পর্যন্ত এই আন্দোলনকে কেন্দ্র করে ইরানে প্রায় দুই শতাধিক নারী-পুরুষকে রাষ্ট্রীয়বাহিনীর হত্যার শিকার হয়েছেন।

বক্তারা ইরানের নারীদের এ চলমান আন্দোলনে সংহতি প্রকাশের পাশাপাশি সবাইকে একমত হওয়ার আহ্বান জানান।

প্রগতিশীল নাগরিক সমাজের বরিশাল শাখার সদস্য কাজল দাস সমাবেশের সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলা শাখার সদস্য সন্তু মিত্র, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের বরিশাল জেলা শাখার দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, প্রগতিশীল নাগরিক সমাজের সদস্য বিজন শিকদার প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD