রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড
আমতলীতে ভূয়া সনদে চাকরি করায় বেতন বন্ধে সোনালী ব্যংক বরাবর লিখিত অভিযোগ

আমতলীতে ভূয়া সনদে চাকরি করায় বেতন বন্ধে সোনালী ব্যংক বরাবর লিখিত অভিযোগ

Sharing is caring!

মোঃহাফিজুল ইসলাম শান্ত : বরগুনার আমতলী উপজেলার উত্তর সোনাখালী হাই স্কুল অ্যান্ড কলেজের বর্তমান সহকারী প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম ভূয়া সনদে চাকরি করায় ঐ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও দাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নূরুল ইসলাম শিক্ষক জাহিদুল ইসলামের বেতন ভাতা বন্ধের জন্য গত (৩ অক্টোবর) সোনালী ব্যংক আমতলী শাখা বরাবর লিখিত অভিযোগ করেন।

খোঁজ নিয়ে যানা জায়, ভূয়া সনদ দিয়ে উত্তর কালামপুর (কালিবাড়ী) নূরানী বালিকা দাখিল মাদ্রাসায় সহকারী শিক্ষক (কৃষি) পদে গত (১ জানুয়ারী) ২০০৫ সালে যোগদান করেন। সেখানে পাঁচ বছর চাকরি করার পর ২০১০ সাল থেকে এখন পর্যন্ত উত্তর সোনাখালী হাই স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক হিসেবে চাকরী করে আসছেন। বিষয়টি দৃষ্টি কোচর হলে গত (১ এপ্রিল ২২) ইং তারিখ বিভিন্ন গণমাধ্যমে ভুয়া সনদে চাকরি করে সরকারি অর্থ আত্মসাৎ শিরোনামে সংবাদ প্রচার হলে শিক্ষা মন্ত্রণালয়ের নিরীক্ষা অধিদপ্তর নরেচরে বসে। যার ফলে গত (২২ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর তদন্ত শুরু করে এবং গত (৭সেপ্টেম্বর) ২০২২ ইংরেজী তারিখ তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে বলা হয়, জাহিদুল ইসলাম (১ জানুয়ারি) ২০০৫ ইংরেজি তারিখে সহকারী শিক্ষক (কৃষি) পদে যোগদান কালীন উপস্থাপিত কৃষি শিক্ষা সনদটি জাতীয় বিশ্ববিদ্যালয়/ ইউজিসি কর্তৃক অনুমোদিত কোন বিশ্ববিদ্যালয় অথবা কারিগরি শিক্ষা বোর্ড হতে অর্জিত নয়।

সুত্রে আরও জানা যায়, সনদের গ্রহণ যোগ্যতা না থাকায় তার প্রথম যোগদানকারী প্রতিষ্ঠান উত্তর কালামপুর (কালিবাড়ী) নূরানী বালিকা দাখিল মাদ্রাসা ও বর্তমানে কর্মরত উওর সোনাখালী হাই স্কুল অ্যান্ড কলেজের চাকরীর গ্রহণ যোগ্যতা বৈধ নয় বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে করেন।

এরই ধারাবাহিকতায় ঐ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও দাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নূরুল ইসলাম নিরীক্ষা অধিদপ্তরের তদন্তের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপের বিষয় শিক্ষা তথ্য’কে নিশ্চিত করেছেন। এদিকে অভিযুক্ত শিক্ষক জাহিদুল ইসলাম এ ব্যাপারে কোন মন্তব্য করতে অস্বিকার করেন। অভিযোগের বিষয়ে সোনালী ব্যংক আমতলী শাখার ম্যানেজার বিশ্বজিৎ চ্যটার্জী বলেন, বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD