সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
গাছের ডাল পড়ে প্রশাসনিক কর্মকর্তার মৃত্যু

গাছের ডাল পড়ে প্রশাসনিক কর্মকর্তার মৃত্যু

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরিশাল থেকে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে ঝালকাঠি ফেরার পথে রাস্তার পাশের রেইন্ট্রি গাছের ডাল পড়ে মনির হোসেন আকন নামে এক প্রশাসনিক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

সোমবার (৩ অক্টোবর) রাতে সোয়া ১০টার দিকে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ষাটপাকিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মনির হোসেন আকন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপপ্রশাসনিক কর্মকর্তা পদে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, সন্ধ্যা থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। রাত সোয়া ১০টার দিকে একটি মোটরসাইকেলে স্ত্রীসহ যাচ্ছিলেনেএক ব্যক্তি। হঠাৎ বিকট শব্দের পরে চিৎকার শুনে দৌড়ে গেলে তারা দেখেন ষাটপাকিয়া বাজারের কিছুদূরে রাস্তায় এক ব্যক্তির নিথর দেহ, পাশে বসে কোকরাচ্ছেন এক নারী। তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে পাঠানো হয়েছে।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, গাছের ডাল পড়ে একজন সরকারি চাকরিজীবী নিহত হয়েছেন। তার মরদেহ সদর হাসপাতালের মর্গে রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD