সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:১০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
লঞ্চ ও পন্টুনে মাঝে চাপা পড়ে পা হারালেন

লঞ্চ ও পন্টুনে মাঝে চাপা পড়ে পা হারালেন

Sharing is caring!

অনলাইন ডেক্স: লঞ্চ ও পন্টুনের মাঝে চাপা পড়ে রিনা আক্তার (২৯) নামের এক নারীর পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

এ  ঘটনা দেখে পন্টুনে থাকা তিন যাত্রী জ্ঞানও হারিয়ে ফেলেন।

অন্যদিকে জ্ঞান হারানো তিন যাত্রীর মুখে পানি ছিটানো হলে তারা স্বাভাবিক হন।

সোমবার (৩ অক্টোবর) তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়েছেন বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসাপাতালের চিকিৎসকরা।

তারা জানান, রোববার (২ অক্টোবর) রাত ১১টার দিকে রিনাকে শেবাচিম হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছিল। ক্ষতিগ্রস্ত পায়ের হাঁটুর নিচ থেকে হাড় গুড়োগুড়ো হয়ে গেছে। তারপরও পা না কেটে সবকিছু ম্যানেজ করে ব্যাক স্লাব দিয়ে রাখা হয়েছিল। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এদিকে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, যতটুকু জেনেছি রিনাকে প্রথমে উদ্ধার করে রোববার রাতেই মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে থেকে রাতেই শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। তবে এখন তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

তিনি বলেন, বিষয়টি নিয়ে আমরা খোঁজখবর রাখছি। থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি, অভিযোগ দিলে পরে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, আহত রিনা তার মা ফাতেমা বেগমকে ঢাকাগামী লঞ্চে উঠিয়ে দিতে মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়ার কালিগঞ্জ লঞ্চঘাটে গিয়েছিলেন। এমভি ফারহান-৪ লঞ্চটি ঘাটে ভিড়লে রিনা তার মা ফাতেমাকে নিয়ে লঞ্চে উঠছিলেন। এ সময় লঞ্চ ও পন্টুনের মাঝে চাপা খেয়ে বাম পায়ে গুরুতর জখম হয়। প্রচুর রক্তক্ষরণের পাশাপাশি হাঁটুর নিচের অংশ চামড়ার সঙ্গে ঝুলেছিল। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে তার পায়ের অবস্থা এতটাই খারাপ ছিল যে তাকে এখানে রাখা সম্ভব হয়নি।

তিনি জানান, রিনার পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। পাশাপাশি এ ঘটনায় লঞ্চচালক, মাস্টার বা স্টাফদের কোনো ধরনের গাফিলতি কিংবা অবহেলা ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

স্থানীয়রা জানান, রোববার (২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকাগামী এমভি ফারহান-৪ লঞ্চটি ঘাটে ভিড়লে এতে ওঠার জন্য পন্টুনে অপেক্ষারত যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়। এ সময় লঞ্চ ও পন্টুনের মাঝে চাপা খেয়ে রিনার বাম পা হাঁটুর নিচ থেকে প্রায় আলাদা হয়ে যায়। এ  ঘটনা দেখে পন্টুনে থাকা তিন যাত্রী জ্ঞানও হারিয়ে ফেলেন। এর পরপরই রিনাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অন্যদিকে জ্ঞান হারানো তিন যাত্রীর মুখে পানি ছিটানো হলে তারা স্বাভাবিক হন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD