রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
যৌতুক না পেয়ে স্ত্রীর ওপর পাশবিক নির্যাতন

যৌতুক না পেয়ে স্ত্রীর ওপর পাশবিক নির্যাতন

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরিশাল নগরের কাশিপুর দিয়াপাড়া এলাকায় যৌতুকের টাকা না পেয়ে এক গৃহবধূর ওপর স্বামীর পাশবিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

নির্যাতনের শিকার গৃহবধূ লিমা আক্তারকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় বরিশাল নগরের বিমানবন্দর থানায় সোমবার (২৬ সেপ্টেম্বর) দিনগত রাতে অভিযুক্ত স্বামীসহ দুইজনের নামে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন আহতের মা মমতাজ বেগম।

আহত লিমার মামা সৈয়দ রেজাউল করিম লিটু জানান, যৌতুকের টাকার জন্য গত ১৭ বছরের দাম্পত্য জীবনে প্রায়ই স্ত্রীকে নির্যাতন করে আসছিলেন তার মাদকাসক্ত স্বামী মো. লিটন।

রোববার (২৫ সেপ্টেম্বর) রাতে যৌতুকের টাকার জন্য স্ত্রীকে আবারও মারধর করেন মো. লিটন। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে লিমার মুখমণ্ডল কুপিয়ে জখম করেন লিটন। খবর পেয়ে এদিন রাত ২টার দিকে আহত লিমাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন তারা। এ ঘটনায় লিমার মা মমতাজ বেগম বাদী হয়ে সোমবার রাতে নগরের বিমানবন্দর থানায় লিটনসহ দুইজনের নামে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

বরিশাল মেট্রোপলিটনের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, লিমার মা একটি লিখিত অভিযোগ দিয়েছিলেন। ভুল হওয়ায় সংশোধন করে দেওয়ার জন্য আবার অভিযোগ ফেরত নিয়েছেন। তারা লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেবে পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD