রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
স্কুলছাত্রী অপহরণের ১৩ দিন পর উদ্ধার

স্কুলছাত্রী অপহরণের ১৩ দিন পর উদ্ধার

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরিশালের আগৈলঝাড়ায় স্কুলছাত্রী অপহরণের ১৩ দিন পর ঢাকার কামরঙ্গীরচর থানা এলাকা থেকে অপহরণকারীকে গ্রেফতার এবং অপহৃতা স্কুলছাত্রীকে উদ্ধার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে গ্রেফতার অপহরণকারীকে বরিশাল আদালতে এবং অপহৃতাকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, আগৈলঝাড়া উপজেলার বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের সামনের রাস্তা থেকে গত ১৩ সেপ্টেম্বর সকালে ওই স্কুলের এক ছাত্রীকে (১৫) অপহরণ করে নিয়ে যায় একই এলাকার মহিউদ্দিন ফকিরের ছেলে মমিন আহম্মেদ ওরফে নিরব ফকির (১৮)।

মেয়ে অপহরণের ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে পরদিন থানায় নিরব ফকিরসহ তার সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মিল্টন মন্ডল ঢাকার কামরঙ্গীরচর থানা পুলিশের সহায়তায় কামরঙ্গীরচর এলাকার একটি বাসা থেকে অপহরণকারী নিরব ফকিরকে গ্রেফতার করে। এ সময় অপহৃতা স্কুলছাত্রীকে উদ্ধার করে পুলিশ। সোমবার রাতেই তাদের আগৈলঝাড়া থানায় নিয়ে আসা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মিল্টন মন্ডল জানান, গ্রেফতার নিরব ফকিরকে মঙ্গলবার সকালে বরিশাল আদালতে এবং অপহৃতা ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD