রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা

জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ২ নারীসহ ০৪ জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ধুলাসার ইউনিয়নের মাঝিবাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলো সোহেল প্যাদা (৩০), খাদিজা (৩৫),খুকুমনি(২৫) ও জলিল (২৫)। আহতদের মধ্যে সোহেল প্যাদা ও খাদিজাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সোহেল প্যাদা জানান, প্রতিবেশী সেলিম তালুকদারের সঙ্গে তার দীর্ঘদিন ধরে ২.০৫ একর জমির নিয়ে বিরোধ চলে আসছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে বেশ কয়েকবার শালিস মিমাংসাও হয়েছে। এবং সালিশগন তার পক্ষে রায় দিয়েছেন। আজ সকালে তার জমিতে তিনি ধানের চারা রোপন করতে যান। এসময় কলাপাড়া থানা থেকে এসআই রব ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করতে বলেন এবং থানায় আসতে বলেন। পরে কাজ বন্ধ করে তিনি বাড়িতে চলে আসেন। এর কিছুক্ষন পর তিনি তার বাড়ি সংলগ্ন বটতলা বাজারে মোবাইলে ফ্লেক্সিলোড করতে গেলে সেলিম তালুকদারের ছেলে মুসা তালুকদার ও তার স্ত্রী আছমা তাকে মারধর শুরু করে। এসময় তার বোন খাদিজা ও খুকুমনিকেও মারধর করা হয়। তাৎক্ষনিক স্থানীয় লোকজন তাদের মারধর থামিয়ে দেয়। পরে ফের সোহেল প্যাদা বাড়ি থেকে তার মামাতো ভাই জলিলকে নিয়ে চাপলী বাজারের উদ্দেশ্যে রওয়ানা দেয়। এসময় মাঝিবাড়ি সংলগ্ন এলাকায় পৌঁছালে তাদের গাড়ি থামিয়ে মুসা তালুকদার ও অজ্ঞাত ৩ থেকে ৪ জন তাদের উপর অতর্কিত হামলা চালায়। দেশীয় অস্ত্র দিয়ে তার মাথায় মারাত্মক জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসে।

এবিষয়ে সেলিম তালুকদার জানান, তাদের সঙ্গে আমাদের জমির বিরোধ রয়েছে। কিন্তু আমার ছেলে তাদের মারধর করেনাই। সকালে তারা জমিতে বীজ রোপন করতে গেলে আমি ৯৯৯ এ ফোন দেই এবং পুলিশ গিয়ে বীজ রোপনের কাজ বন্ধ করে দেয়।

মহিপুর থানার ওসি তদন্ত হাফিজুর রহমান জানান, এ জমি নিয়ে উভয় পক্ষ সালিস মিমাংশার মাধ্যমে বিষয়টি সমাধান করা কথা ছিলো। তবে আজকে যে ঘটনা ঘটেছে, বিষয়টি আমাদের জানা নেই। তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD