রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড
শেখ হাসিনার প্রতি দেশের জনগণের আস্থা আছে

শেখ হাসিনার প্রতি দেশের জনগণের আস্থা আছে

Sharing is caring!

মোঃ হাফিজুল ইসলাম শান্ত: প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বাংলাদেশের মানুষের পূর্ণ আস্থা রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন এই দেশের জনগণের প্রতি শেখ হাসিনার যেমন আস্থা আছে, আমাদেরও জনগণের প্রতি আস্থা রয়েছে। তাই কোনো দলের আস্থার প্রয়োজন নেই। ওবায়দুল কাদের আজ সোমবার বিকেলে শ্যামপুর বালুর মাঠে আয়োজিত কদমতলী থানা ও ৫২, ৫৩, ৫৮, ৫৯, ৬০ ও ৬১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে এ সব কথা বলেন।

শেখ হাসিনার প্রতি জনগণের আস্থা নেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগমীগের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আপনারা যারা এই দেশে হ্যাঁ/না ভোট করেছেন, ভুয়া ভোটার দিয়ে নির্বাচন করতে চেয়েছেন, ১৫ ফেব্রুয়ারি ভোটার বিহীন নির্বাচন করেছেন, তাদের শেখ হাসিনার প্রতি আস্থা থাকার দরকার নেই। শেখ হাসিনার প্রতি এদেশের জনগণের আস্থা রয়েছে। বিএনপি এখন উভয় সংকটে রয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তারা সকালে ঘুম থেকে উঠে বিভিন্ন দূতাবাসে গিয়ে বসে থাকে। তাদের কাছে সরকারের বিরুদ্ধে নালিশ করে। নালিশ করে কোনো লাভ নেই। স্বপ্ন দেখা ভালো, কিন্তু আপনাদের স্বপ্ন দেখে লাভ নেই।

তিনি বলেন, বিএনপি এখন উভয় সংকটে রয়েছে। একদিকে আন্দোলন, অন্য দিকে নির্বাচন। আসলে তাদের তো নেতা ঠিক নেই। আবার ২০ দলীয় জোটের অবস্থাও ভালো না। তারা আসলে কী করবে বুঝতে পারছেন না। কদমতলী থানা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নাছিম মিয়ার সভাপতিত্বে সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, কেন্দ্রীয় কমিটির সদস্য সানজিদা খানম, ঢাকা মহনগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমদ মন্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সহ সভাপতি দিলীপ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন, সদস্য শহিদুল ইসলাম মিলন ও আসমা আকতার কেকা প্রমুখ বক্তব্য রাখেন। সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD