শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
বরিশাল বিভাগীয় স্বেচ্ছাসেবী মিলন মেলা ২০২২ অনুষ্ঠিত

বরিশাল বিভাগীয় স্বেচ্ছাসেবী মিলন মেলা ২০২২ অনুষ্ঠিত

Sharing is caring!

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ “সংগঠন যার যার মানবতা সবার, আমরাই গড়বো মানবিক বরিশাল” এই শ্লোগানকে কেন্দ্র করে আজ ১৬ই সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০ টায় অঙ্গিকার (সমন্বিত আর্থ সামাজিক উন্নয়ন প্রকল্প) সামাজিক সংগঠন এর আয়োজনে দিনব্যাপী মোগো সুন্দর বরিশাল, মোরা ব্যাবাক্কেে বরিশালইয়া ফেসবুক গ্রুপের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভাগীয় স্বেচ্ছাসেবী মিলনমেলা ২০২২ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাধারণ সম্পাদক শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব এস এম জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার বরিশাল ওয়াহিদুল ইসলাম বিপিএম, উপ-পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর বরিশাল মোঃ আব্দুল কাদের, উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল আল মামুন তালুকদার, দিলারা খানম উপ-পরিচালক জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশাল, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক বীর প্রতিক, ডেপুটি গভর্নর সদর দফতর বাংলাদেশ মানবাধিকার কমিশন সৈয়দ আজমুল হক, চেয়ারম্যান, ফরাজি জেনারেল হাসপাতাল লিঃ ড. আনোয়ার ফরাজি ইমন।

এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলি মোঃ ফেরদাউস আহাম্মেদ, মোঃ শাহাজাদা হিরাসহ আরও অনেকে, মিলনমেলায় প্রায় ৩ শতাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও বিভিন্ন অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে অতিথিরা মোগো সুন্দর বরিশাল, মোরা ব্যাবাক্কে বরিশাইল্লা ফেসবুক গ্রুপের বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন পরে কেক কেটে এবং বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দারসহ অন্যান্য অতিথিরা।

এই ফেসবুক গ্রুপের মাধ্যমে প্রায় ৭ হাজার ব্যাগ রক্তা দেওয়া হয়। বিভিন্ন দূর্ঘটনায় গ্রুপের সদস্যরা স্বেচ্ছাসেবক হিসেবে দ্বায়িত্ব পালন করেন যেমন বরগুনার অভিযান লঞ্চ দূর্ঘটনা। বিভিন্ন রোগে আক্রান্ত দরিদ্র অসহায় মানুষের চিকিৎসার জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে তারা। দিনব্যাপী এই মিলনমেলায় রয়েছে সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD