রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
দেড়শ বছরের পুরনো শিবলিঙ্গ চুরি

দেড়শ বছরের পুরনো শিবলিঙ্গ চুরি

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরিশালে মন্দির থেকে তিন ফুট দৈর্ঘ্যের দেড়শ বছরের পুরনো একটি শিবলিঙ্গ চুরি হয়েছে।

নগরের কালীবাড়ী রোডের শ্রী শ্রী কালিমাতার মন্দিরে সোমবার (১২সেপ্টেম্বর) দিনগত রাতের কোন এক সময় অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা এই কাজ করেছে।

বিষয়টি মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিশ্চিত করেছেন বরিশাল কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম।

মন্দিরের পুরোহিত অমল কুমার দত্ত জানান, প্রতিদিন বেলা ১১টায় তিনি মন্দিরে গিয়ে পূজা দেন। মঙ্গলবার পূজা দিতে মন্দিরে ঢুকে দেখতে পান দরজা ভাঙা ও শিবলিঙ্গ নেই। দেড়শ বছরের পুরনো শিবলিঙ্গের মূল্য কোটি টাকার মতো।

স্থানীয় চা দোকানি ইদ্রিস জানান, সোমবার দিনগত রাত দুইটায় দোকান বন্ধ করে বাসায় যাওয়ার সময়ে মন্দিরের দরজা ভাঙা দেখতে পেয়েছি।

ওসি আজিমুল করিম জানান, অভিযোগ পেয়েছি। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে খবর পেয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মানিক মুখার্জী বলেন, আমরা দ্রুততম সময়ের মধ্যে শিবলিঙ্গটি উদ্ধার ও চোরদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD