রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ছুরি হামলায় নিহত ১০, আহত ১৫

ছুরি হামলায় নিহত ১০, আহত ১৫

Sharing is caring!

অনলাইন ডেক্স: কানাডার সাসকাচোয়ান প্রদেশে ছুরি হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, মরদেহগুলো জেমস স্মিথ ক্রি নেশন এলাকা ও এর কাছেই অবস্থিত ওয়েলডন গ্রামের ১৩টি ভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় সন্দেহভাজনদের পরিচয় প্রকাশ করেছে পুলিশ। তারা হলেন- ডেমিয়েন স্যান্ডারসন (৩১) এবং মাইলস স্যান্ডারসন(৩০)। তাদের আটক করতে পুলিশের অভিযান চলছে।

স্থানীয়দের নিরাপদ স্থানে থাকার জন্য পুলিশের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

একটি টুইট বার্তায় কানাডার সাসকাচোয়ান রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের (আরসিএমপি) পক্ষ থেকে বলা হয়, আপনারা নিরাপদ স্থান ত্যাগ করবেন না। আপনার বাসস্থানে অন্যদের জায়গা দিতে সতর্কতা অবলম্বন করুন।

সন্দেহভাজন হামলাকারীদের আটক করতে এরইমধ্যে সাসকাচোয়ান প্রদেশের বিভিন্ন স্থানে চেকপয়েন্ট বসিয়েছে স্থানীয় পুলিশ।
জেমস স্মিথ ক্রি নেশন এলাকায় এরইমধ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে । সেখানে প্রায় আড়াই হাজার আদিবাসী মানুষ বাস করে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই হামলাকে ‘ভয়াবহ ও হৃদয়বিদারক’ বলে বর্ণনা করেছেন।

একটি টুইট বার্তায় তিনি বলেন,  যারা প্রিয়জনকে হারিয়েছেন এবং যারা আহত হয়েছেন আমি তাদের কথা ভাবছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD