সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
নির্বাচনে কারচুপির অভিযোগে ঐক্যফ্রন্টের নতুন কর্মসূচি

নির্বাচনে কারচুপির অভিযোগে ঐক্যফ্রন্টের নতুন কর্মসূচি

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ভোট ডাকাতির নির্বাচন উল্লেখ করে তার আগামী ৬ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত মানববন্ধন ও কালো ব্যাজ ধারণ করে নির্বাচনের প্রতিবাদ জানাবে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা।

এছাড়া আগামী ২৪ ফেব্রুয়ারি গণ-শুনানির দিন নির্ধারণ করেছে ঐক্যফ্রন্ট। তবে এখনো পর্যন্ত স্থান নির্ধারণ হয়নি। স্থান নির্ধারণ হলে পরবর্তীতে জানানো হবে।

আর গণফোরামের দুই নির্বাচিত সাংসদ শপথ নিচ্ছেন না এবং তারা চা চক্রেও যাচ্ছেন না বলেও জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার মতিঝিলে ড. কামাল হোসেনের ব্যক্তিগত অফিসে জাতীয় ঐক্যফ্রন্টের মিটিং শেষে এ কর্মসূচির কথা জানান ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গণফোরামের দুই সংসদ সদস্য সংসদে যোগ দেবেন কিনা এমন প্রশ্নের জবাবে গণফোরামের শীর্ষ নেতা ড. কামাল হোসেন জানান, আমরা ইতোমধ্যেই আমাদের দলীয় সিদ্ধান্তের কথা জানিয়েছি তারা শপথ নেবেন না।

রাজধানীর মতিঝিলে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের চেম্বারে বিকেলে সাড়ে ৪টায় স্টিয়ারিং কমিটির এ বৈঠক হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD