বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্স: বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে শুরু হয়েছে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা।

সোমবার (২৯ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে ‘পরীক্ষা নিয়ন্ত্রক অফিস অটোমেশন বিষয়ক’ এবং ‘স্বয়ংক্রিয় ফলাফল প্রক্রিয়াকরণ’ বিষয়ের ওপর এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

কর্মশালাটি উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীনের সভাপতিত্বে কর্মশালায় তথ্যজ্ঞ ব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সহকারী অধ্যাপক ড. মঞ্জুর আহমেদ, বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সাকিব রাব্বানী এবং হেড অব সিস্টেম সাপোর্ট শরিফুল ইসলাম।

দুই দিনব্যাপী আয়োজিত এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ২৪টি বিভাগের চেয়ারম্যান এবং প্রতিটি বিভাগের একজন করে সিনিয়র শিক্ষক অংশগ্রহণ করবেন।

কর্মশালা সঞ্চালনা করেন ববির আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. রহিমা নাসরিন।

আগামী ৩০ আগস্ট বিকেল ৪টায় এ কর্মশালা শেষ হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD