সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পুলিশ সাংবাদিক এর দুরত্ব থাকা উচিত নয়

পুলিশ সাংবাদিক এর দুরত্ব থাকা উচিত নয়

Sharing is caring!

এস আল-আমিন খাঁন পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালী জেলার নবাগত পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম প্রথম কার্যদিবসে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, গনমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সমাজের দর্পন। আমরা সবাই এই বিশ্বাস নিয়ে গনমাধ্যমের উপর আস্থা রেখে আসছি।

সাংবাদিক ও পুলিশের দূরত্ব থাকা উচিত নয়। দূরত্ব থাকলে, সে গুলো ফেলে দিয়ে পারস্পরিক সম্পর্ক উন্নত ও সহযোগিতার মাধ্যমে কাজ করলে, একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।

শনিবার (২৭- আগস্ট-২০২২ ইং) তারিখ বিকেলে পটুয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, পুলিশের প্রদান কাজ হচ্ছে অপরাধীকে আইনের আওতায় নিয়ে এসে যথাযথ শাস্তি নিশ্চিত করা। তাহলেও মানুষের জীবন যাপন স্বাভাবিক হবে। পটুয়াখালীর সর্বস্তরের সাধারন মানুষের মনে পুলিশি ভীতি দূর করতে কাজ করবেন। পুলিশ একটি অন্যান্য সেবা দাতা সংস্থা হিসেবে সাধারন মানুষের আস্থা অর্জন করতে সক্ষম।

জেলাবাসীর জানমালের নিরাপত্তা, শান্তিশৃঙ্খলা ও সরকার কর্তৃক অর্পিত দায়িত্ব পালনে কোন ত্রুটি বিচ্যুতি দেখা দিলে, তার কাজের যথাযথ মূল্যায়ন ও গঠনমূলক সমালোচনা করার জন্য অনুরোধও করেন তিনি।

নবাগত পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম সভাপতিত্বে এই সভায় পটুয়াখালী প্রেসক্লাব,পটুয়াখালী রিপোর্টার্স ক্লাব,জেলা প্রেসক্লাব পটুয়াখালীর সদস্য সহ জেলা পর্যায়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিতডিয়াসহ সকল গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করে। এসময় পটুয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আহম্মেদ মাঈনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ সাজেদুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান সহ পুলিশ অফিসের কমকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ২৫ আগস্ট পূর্বের পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহর অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি জনিত বদলিতে পরে জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে তিনি দায়িত্ব গ্রহন করেন আজ প্রথম কর্ম দিবসে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD