মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসীর মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসীর মৃত্যু

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্স: বরিশালে সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামাল হাওলাদার (৪৫) নামে এক মালয়েশিয়া প্রবাসীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে তার মৃত্যু হয়।

তিনি চরমোইর ইউপির ডিঙ্গামানিক গ্রামের রাজ্জাক হাওলাদারের ছেলে।

পরিবারের বরাত দিয়ে বরিশাল শেরে বাংলা মেডিক‌্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান বলেন, দুই মাস পূর্বে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন কামাল। দেশে ফিরে ডিঙ্গামানিক গ্রামে ঘর নির্মাণের কাজ শুরু করেছেন। দুপুরে পাম্প দিয়ে নির্মিতব্য ঘরের দেওয়ালে পানি দেওয়ার জন্য বিদ্যুৎ সংযোগ দিতে যান। এ সময় বিদ্যুস্পৃষ্ট হন কামাল। তাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বলেন, তার মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD