রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড
দুমকিতে ১৪৪ ধারা উপেক্ষা করে বিএনপির সমাবেশ

দুমকিতে ১৪৪ ধারা উপেক্ষা করে বিএনপির সমাবেশ

Sharing is caring!

এস আল-আমিন খাঁন পটুয়াখালী:  পটুয়াখালীর দুমকিতে ১৪৪ ধারা উপেক্ষা করে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ পালন করেছেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা। এর আগে দুমকিতে একই স্থানে আওয়ামীলীগ ও বিএনপির সমাবেশকে ঘিরে সোমবার দিবাগত রাতে ২৩’আগস্ট দুমকিতে ১৪৪ ধারা জারি করেন দুমকি উপজেলা প্রশাসন মোঃ আল ইমরান। পরে মঙ্গলবার বেলা আনুমানিক ১২ টার সময় ১৪৪ ধারা উপেক্ষা করে উপজেলার লেবুখালী ফেরীঘাট সংলগ্নে প্রতিবাদ সমাবেশ করেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

এ সময় বিক্ষোভ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. মজিবুর রহমান, জেলা বিএনপির সদস্য মাকসুদ আহম্মেদ বায়জীদ পান্না, এছাড়াও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জসিম উদ্দিন হাওলাদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হাওলাদার, উপজেলা যুবদলের সদস্য সচিব সালাউদ্দিন রিপন শরীফ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. সুমন শরীফসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানান।

এ বিষয়ে দুমকি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান বলেন, একই সময়ে আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি সমাবেশ আহ্বানে সংঘাতের আশঙ্কায় আইনশৃঙ্খলা রক্ষায় মঙ্গলবার সকাল ৬টা থেকে বিকাল ৬টা পর্যন্ত কর্মসূচির নির্ধারিত স্থানসহ আশেপাশের ৪০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। তবে বিএনপি অন্য কোথাও গিয়ে বিক্ষোভ কর্মসূচি করেছে কিনা তা আমার জানা নেই বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD