বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
ধর্ষণের পর গলাটিপে হত্যা

ধর্ষণের পর গলাটিপে হত্যা

Sharing is caring!

অনলাইন ডেক্স: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় রাসেল সিকদার নামে এক যুবকের বিরুদ্ধে তারই চাচাতো বোনকে ধর্ষণ ও গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে।

রাসেলকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত ওই ছাত্রীর নাম ফারিহা খানম (১১)। সে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের ইচাডাঙ্গা গ্রামের বাসিন্দা মোক্তার হোসেনের মেয়ে ছিল। গ্রেফতার রাসেলের বাবা মানোয়ার সিকদার। তারাও একই গ্রামের বাসিন্দা।

সোমবার (১৫ আগস্ট) বিকেলে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার সুমন  এসব তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, গতকাল রোববার (১৪ আগস্ট) বিকেলে রাসেল তার চাচার দোকান থেকে বাকিতে কিছু মালামাল কেনেন। সন্ধ্যার দিকে রাসেল চাচার বাড়ি গিয়ে ফারিহাকে বাকির টাকা নিতে তাদের ঘরে যেতে বলেন। ভাইয়ের কথা শুনে ফারিহা তাদের ঘরে গেলে রাসেল তাকে ধর্ষণ করেন। এ কথা যাতে ভুক্তভোগী কাউকে বলতে না পারে, সে জন্য তার গলা টিপে এবং ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন।

এদিকে ফারিহাকে না পেয়ে তার পরিবার খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে রাসেলদের গোসলখানায় ফারিহাকে অচেতন অবস্থায় পেয়ে পরিবারের লোকজন তাকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। বিভাগের দায়িত্বরত চিকিৎসকরা ফারিহাকে পরীক্ষা নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে বোয়ালমারী থানায় খবর দেওয়া হলে সদস্যরা গিয়ে রাসেলকে আটক করে।

প্রতিবেশীরা জানান, রাসেল উচ্ছৃঙ্খল প্রকৃতির। পরিবারের অমতে বিয়ে করেছিলেন তিনি। সেটি টেকেনি। তার বাবা-মা ঢাকায় থাকেন। রাসেল ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। বাবা-মায়ের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার সুমন কর বলেন, এ ঘটনায় বোয়ালমারী থানায় একটি মামলা দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার। পুলিশ ঘটনার তদন্ত করছে।

প্রাথমিকভাবে ধর্ষণের পর গলাটিপে হত্যার বিষয়টি প্রতীয়মান হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন এলে হত্যাকাণ্ডের মূল কারণ জানা যাবে বলেও তিনি জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD