রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড
মাটি চাপায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু

মাটি চাপায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু

Sharing is caring!

পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় নদী তীরের মাটির নিচে চাপা পড়ে মো.বাপ্পী মোল্লা নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল ৫ টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউপির গাজীর খেয়াঘাট সংলগ্ন আন্ধারমানিক নদী তীরে এ ঘটনা ঘটে।

মৃত বাপ্পী মোল্লা ওই ইউপির জালাল পুর গ্রামের মালেক মোল্লার ছেলে ও আক্কেলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী ছিলেন। স্থানীয়দের সূত্রে জানা যায়, বিকেলে বাপ্পীসহ চার শিশু আন্ধারমানিক নদী তীরের ভাঙ্গন কবলিত ওই এলাকায় খেলা করছিল। খেলার সময় হঠাৎ বিশালাকৃতির একটি মাটির চাকা ভেঙ্গে পড়লে বাপ্পীসহ আরো এক শিশু নিচে চাপা পড়ে।

এসময় পাশের মাঠে কৃষিকাজ করতে থাকা কৃষকরা এগিয়ে এসে এক শিশুকে দ্রুত উদ্ধার করতে সক্ষম হলেও বাপ্পীকে উদ্ধারে সময় লেগে যায়। পরে বাপ্পীকে উদ্ধার করা হলে ততক্ষণে তার মৃত্যু হয়।

কলাপাড়া থানার ওসি মো. জসিম উদ্দিন জানান, খবর পেয়েছি। পরবর্তী আইনুগ ব্যবস্থা গ্রহন করা হবে

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD