রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড
ভোলায় নিহত নেতাকর্মীদের স্বরনে কলাপাড়া বিএনপির দোয়া- মিলাদ

ভোলায় নিহত নেতাকর্মীদের স্বরনে কলাপাড়া বিএনপির দোয়া- মিলাদ

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: সারাদেশে ভয়াবহ লোডশেডিং ও জ্বালানি খাতে নজিরবিহীন অব্যবস্থাপনার বিরুদ্ধে বিএনপি’র কেন্দ্র ঘোষিত ভোলার বিক্ষোভ সমাবেশে পুলিশ অন্যায়ভাবে গুলি বর্ষণ করে। এতে জেলা ছাত্রদল সভাপতি এবং স্বেচ্ছাসেবক দলের এক নেতা মারা যান।

তাদের রুহের মাগফেরাত কামনা করে কলাপাড়া উপজেলা বিএনপি, পৌর বি এন পি ও সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া ও মিলাদ আয়োজন করা হয়েছে। রবিবার মাগরিব নামাজের পরে কলাপাড়া বিএনপি কার্যালয়ে এ মিলাদ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক হাজী হুমায়ুন সিকদার, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান টুটু বিশ্বাস, খন্দকার নাসির উদ্দীন, সদস্য সচিব এডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপি’র সভাপতি গাজী মো.ফারুক সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সীসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে সকাল ১০টায় কৃষকদল ও সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বক্তারা শহীদ নেতাদের রুহের মাগফিরাত কামনা করেন। সেইসাথে শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের গুলির তীব্র নিন্দা জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD