বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:০১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
সাংবাদিক টিটুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সাংবাদিক টিটুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

Sharing is caring!

মাহবুব গলাচিপা পটুয়াখালী প্রতিনিধি: একাত্তর টিভির বরগুনা প্রতিনিধি ইমরান হোসেন টিটুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদ ও প্রত্যাহারের দাবিতে মানববন্ধন,  বিক্ষোভ করেছেন স্থানীয় সাংবাদিকরা। এ সময়  এ মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানানো হয়।

শুক্রবার (২৯ জুলাই) পটুয়াখালির গলাচিপা প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও বিক্ষোভে আয়োজন করে গলাচিপা প্রেসক্লাব।

সমাবেশে বক্তারা সাংবাদিক ইমরান টিটুর বিরুদ্ধে  দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানিমূলক মামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

তারা বলেন, দুর্নীতি নিয়ে ইমরান টিটু একটি অনুসন্ধানী রিপোর্ট করায় তার বিরুদ্ধে এই হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে। মামলার বাদি কথিত সাংবাদিক বাদল হোসেন ওরফে বাক্স বদল দুর্নীতির বিরুদ্ধে ওই রিপোর্ট ঠেকানোর জন্য ইমরান টিটুর অফিসে গিয়ে উৎকোচ দেয়ার চেষ্টা করেন। কিন্তু উৎকোচ না নিয়ে তিনি ওই ভিডিওসহ সংবাদ প্রকাশ করেছেন।

বক্তারা অবিলম্বে সাংবাদিক ইমরান টিটুর বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও মাজারের দুর্নীতি চক্রের সহযোগী বাদলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তাদের মামলা প্রত্যাহার না করা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি উচ্চারণ করেন।

গলাচিপা প্রেসক্লাবের সদস্য ও গলাচিপা একাত্তর টেলিভিশনের প্রতিনিধি সাকিব হাসানের সভাপতিত্বে সমাবেশে  প্রধান অতিথির বক্তব্য রাখেন গলাচিপা  প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়।  এছাড়া আরো উপস্থিত ছিলেন গলাচিপায় কর্মরত সকল সাংবাদিক বৃন্দ ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD