বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
প্রতিবন্ধী শিশুদের পরিবহনে যুবলীগ নেতার অটো গাড়ী প্রদান

প্রতিবন্ধী শিশুদের পরিবহনে যুবলীগ নেতার অটো গাড়ী প্রদান

Sharing is caring!

বরগুনা প্রতিনিধিঃ বরগুনার বেতাগী উপজেলার দক্ষিণ করুনা গ্রামে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পরিবহনে একটি অটোরিক্সা প্রদান করেন কেন্দ্রীয় যুবলীগ প্রেসিডিয়াম সদস্য সুভাষ চন্দ্র হাওলাদার।

বিকেল সাড়ে পাঁচটার দিকে দক্ষিণ করুনা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ে প্রাঙ্গনে অটোরিক্সা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা আবদুস সোবাহান, বামনা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ইউসুফ আলী হাওলাার, যুগ্নসাধারণ সম্পাদক গোলাম সাব্বির ফেরদৌস তালুকদারসহ বেতাগী ও বামনা উপজেলার আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে যুবলীগ প্রেসিডিয়াম সদস্য সুভাষ চন্দ্র হাওলাদার বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, এদের উপযুক্ত প্রশিক্ষণ প্রদান করা হলে তারা এ দেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী শেখহাসিনা কন্যা সায়মা ওয়াজেদ পুতুল প্রতিবন্ধীদের নিয়ে প্রতিনিয়ত গবেষনা চালিয়ে যাচ্ছেন। আর প্রধানমন্ত্রী কন্যার স্বপ্ন বাস্তবায়ন করতে আমরা কেন্দ্রীয় যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিল ভাই এর নির্দেশে এই প্রতিবন্ধী বিদ্যালয়ে একটি ব্যাটারী চালিত অটো রিক্সা প্রদান করা হয়েছে।

এখন থেকে এখানের শিশুরা নির্বিঘ্নে স্কুলে যাতায়াত করতে পারবে। সভা শেষে কেন্দ্রীয় যুবলীগ নেতা নিজে গাড়ীতে করে প্রতিবন্ধী শিশুদের নিয়ে ঘুরে আসেন। জানাগেছে, ২০১৮ সালে দক্ষিণ করুনা গ্রামে বেতাগী বরগুনা মহাসড়কের পাশে দৃস্টিনন্দন এ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে এ বিদ্যালয়ে ১৫৫ জন প্রতিবন্ধী শিক্ষার্থী লেখাপড়া করছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD