রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত
ঝালকাঠিতে ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছে বড় ভাই

ঝালকাঠিতে ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছে বড় ভাই

Sharing is caring!

এস এল টি তুহিন: পারিবারিক কলহের জেরে ভাইকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার পর থানায় গিয়ে আরেক আত্মসমর্পণ করেছেন।ঝালকাঠির নলছিটি উপজেলা শহরের টিঅ্যান্ডটি রোড এলাকায় এ ঘটনা ঘটেছে।

রোববার সকালে ছোটভাই মেশকাত হাসানকে (২৩) হত্যার পর মেজভাই মেহেদি হাসান (৩২) নলছিটি থানায় আত্মসমর্পণ করেন। তারা দুজন উপজেলার টিঅ্যান্ডটি রোড এলাকায় মৃত আমির আলি তালুকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে শনিবার রাতের যে কোন সময় ছোটভাই মেশকাত হাসানকে কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করে বাসার দোতলার একটি কক্ষে আটকে রাখেন মেজভাই মেহেদি হাসান।

ভোররাতে মেহেদি বাসার নিচতলায় গিয়ে বড়ভাই রুহুল আমিন তালুকদারকে ডেকে তুলে মেশকাতকে মারধরের কথা জানায়। সকাল ৭টার দিকে রুহুল আমিন মেশকাতকে রক্তাক্ত অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, নিহতের ভাই মেহেদি হাসান থানায় এসে আত্মসমর্পণ করেছেন। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। তিনি আরো জানান, ঘটনা জানার পরপরই পুলিশের একটি টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মরদেহের ময়নাতদন্তের পর নলছিটিতে নিয়ে আসা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD