রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড
কলাপাড়ায় ইটবাহী ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ।।আহত-২

কলাপাড়ায় ইটবাহী ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ।।আহত-২

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা মহাসড়কে ইটবাহী ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাইকের চালক জাকারিয়া ও আরোহী আমিনুর রহমান গুরত্বর আহত হয়েছে। মঙ্গলবার সাড়ে ১১ টায় নয়াপাড়ায় পল্লীবিদ্যুতের সাব স্টেশন সংলগ্ন সড়কে এ দূর্ঘটনা ঘটে। আহত জাকারিয়াকে কুয়াকাটা হাসপাতালে চিকিৎসা শেষে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ইটবাহী ট্রলি,চালক ও হেলপারকে চিহিৃত করতে পারেনি মহিপুর থানা পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, কুয়াকাটা মহাসড়কে নয়াপাড়া পয়েন্টে পার্কিং থাকা ট্রাককে অতিক্রম করতে গিয়ে কুয়াকাটা থেকে যাত্রী নিয়ে আসা বাইকের সাথে  আলীপুর বাজার থেকে আসা ইট বোঝাই ট্রলির সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এসময় ট্রলি নিয়ে দ্রুত সটকে পড়ে চালক ও হেলপার। আহত জাকারিয়া ও আমিনুরকে দ্রুত কুয়াকাটা হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।
মহিপুর থানার উপ- পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম বলেন, আহত বাইক চালক ও আরোহী উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ট্রলি মালিক, চালক- হেলপারকে এখনও চিহিৃত করা যায় নি।
কুয়াকাটা ২০শয্যা হাসপাতালে চিকিৎসক আশিকুর রহমান বলেন, আহত জাকারিয়ার বাম পা, হাতে ও মাথায় জখম হয়েছে। উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD