বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
চায়ের দোকানে আড্ডা-আলাপে যখন এমপি  শাহে আলম

চায়ের দোকানে আড্ডা-আলাপে যখন এমপি  শাহে আলম

Sharing is caring!

মো. শাহে আলম। বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের সংসদ সদস্য। ৯০’র স্বৈরাচার বিরোধী গণঅভূত্থানের অগ্রনায়ক শাহে আলম বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পদে দায়িত্ব পালল করে সর্বশেষ সভাপতির আসন অলংকৃত করেছিলেন।
ছাত্র সমাজের অহংকার এ নেতা ছিলেন ডাকসু নির্বাচনে ছাত্রলীগ মনোনীত ভিপি প্রার্থীও। স্কুল জীবনে ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে হাতে খড়ি নেওয়া শাহে আলম তৃনমূল থেকে জাতীয় রাজনীতিতে সমাসীন। গ্রামের সোদা মাটির গন্ধমাখা মুজিব অন্তঃপ্রাণ এ নেতার মাঝে প্রকৃত মাটি ও মানুষের নেতৃত্বের গুনাবলী খুঁজে পাওয়া যায়।
২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতিক নিয়ে রেকর্ড সংখ্যক ভোট পেয়ে নির্বাচিত হয়ে বানারীপাড়া ও উজিরপুর উপজেলার সাধারণ মানুষের সঙ্গে মিলেমিশে তিনি একাকার হয়ে গেছেন।
বেশিরভাগ সময় এলাকায় অবস্থান নিয়ে রাত-দিন একাকার করে তিনি এ দু’উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে ছুঁটে বেড়াচ্ছেন। ঘুরে ঘুরে নিজ চোখে সাধারণ মানুষের সমস্যা দেখে তা দূর করতে ভূমিকা রাখছেন। দু’উপজেলার কোথায় কোন রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, মাদ্রাসা ও কলেজের ভবনসহ অবকাঠামো উন্নয়ন প্রয়োজন তা চিহিৃত করে ব্যপক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করছেন।
তার নেতৃত্বে বানারীপাড়া ও উজিরপুর উপজেলার গ্রামীণ জনপদ এখন শহুরে জনপদে রূপ নিয়েছে। গ্রামের হাট-বাজার ও মোড়ের চায়ের দোকানে নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে প্রায়ই চা পান ও  আড্ডা-আলাপে মেতে ওঠা এ সাংসদের সারল্যতা সবাইকে মুগ্ধ করছে।
১৪ মে শনিবার সন্ধ্যার পরে তিনি বানারীপাড়ার গুয়াচিত্রা বাজারে এক চায়ের দোকানে পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীলসহ নেতা-কর্মীদের নিয়ে চা পান করতে যান। এসময় তাকে পেয়ে স্থানীয়রা আবেগআপ্লুত ও  উচ্ছ্বসিত হয়ে ওঠেন। এদিকে পৌর শহরের বাড়ি ও দলীয় কার্যালয়ে প্রতিদিন শত শত মানুষ তার সঙ্গে দেখা করতে আসেন।
তার কাছে আগন্তুকদের মধ্যে কারও দাবি জমিসহ ঘর,কারও ঢেউটিন,কারও টিউবওয়েল,আবার কারও চিকিৎসা সহায়তা প্রভৃতি। তিনিও তার সাধ্যমত এসব দাবি পূরণ করছেন। যেকোন সময় যে কেউ সরাসরি তার কাছে যেতে পারায় তিনি সবার আপনজন হয়ে উঠেছেন। এমপি হয়েও সাধারণ মানুষের সঙ্গে সাধারণের মত অন্তরঙ্গভাবে মিশে যাওয়ায় তিনি সর্বমহলে প্রশংসা কুড়িয়ে গণমানুষের এক নেতায় পরিণত হয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD