বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কলাপড়ায় সংখ্যালঘূর ঘরে আগুন দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

কলাপড়ায় সংখ্যালঘূর ঘরে আগুন দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি\ পটুয়াখালীর কলাপাড়ায় একটি সংখ্যালঘূ(রাখাইন) পরিবারকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। ওই পরিবারের সদস্যদের ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় রেখে বাহির থেকে দরজায় তালা লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। শুক্রবার রাত আড়াইটার দিকে উপজেলার বালীয়াতলী ইউপির তুলাতলী গ্রামে এ ঘটনা ঘটে। এসময় তাদের ডাকচিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে তালা ভেঙ্গে তাদের উদ্ধার করে। এ ঘটনায় শনিবার সকালে কলাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভুক্তভোগী পরিবারটি।
ওই পরিবারের সদস্য মায়া রাখাইন জানান, তাদের ওয়ারিশপ্রাপ্ত জমিতে ঘরবাড়ি নির্মান করে বসবাস করে আসছেন গত দুই বছর ধরে। ওই জমি নিয়ে স্থানীয় একটি প্রভাবশালী মহলের সাথে আদালতে মামলা চলমান রয়েছে। এদিন রাতে তার দুই বোন এবং বোন জামাতাসহ রাতের খাবার খেয়ে ঘরে ঘুমিয়ে পড়েন। কিন্তু গভীর রাতে  টং ঘরের নিচে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এসময় ঘরের মাচায় আগুনের তাপ লেগে ঘুম ভেঙ্গে যায় তার বোন জামাতা পোথাউয়ের। পরে তিনি আগুনের শিখা দেখে দ্রুত ঘুমিয়ে থাকা স্বজনদের জাগিয়ে তোলেন। পরে তারা দরজা দিয়ে বের হতে চাইলে বাহির থেকে দরজা তালাবদ্ধ দেখতে পান। এসময় প্রান বাঁচাতে ডাকচিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে এসে তাদের অক্ষাতাবস্থায় উদ্ধার করেন।
স্থানীয় বাসীন্দা নাসীর উদ্দিন জানান, রাত আড়াইটার দিকে কান্নাকাটি এবং চিৎকারে হঠাৎ ঘুম ভেঙ্গে যায়। এসময় ঘরের বাইরে গিয়ে রাখাইনদের ঘরে আগুন দেখে ভয় পেয়ে যাই। এমনকি ঘরের মধ্যে মানুষের কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল।
অপর এক বাসীন্দা ফারুক হাওলাদার বলেন, চিৎকার শুনে টং ঘরের সামনে গিয়ে দেখি বাহির থেকে তালাবদ্ধ রয়েছে কিন্তু ভিতরে মানুষ আছে। পরে তালা ভেঙ্গে তাদের উদ্ধার করি এবং প্রতিবেশিরা পানি দিয়ে আগুন নিভাই। তবে ভুক্তভোগী পরিবারটির অভিযোগ আলোচিত রাকিব হত্যা মামলার আসামী রুবেল শিকদার লোকজন নিয়ে ঘটনারদিন বিকালে তাদের বিভিন্ন হুমকি প্রদান করেছেন। এমনকি স্থানীয় এক প্রভাশালী নেতাকে সাথে নিয়ে তাদের বসবাসকৃত জমিতে জোরপূর্বক গাছের চারা রোপন করেন। এবিষয়ে তিনি কলাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
তবে এবিষয়ে রুবেল শিকদারে সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তা সম্ভব হয়নি।
 কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, এবিষয়ে অভিযোগ পেয়েছি এবং ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD