রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড
কাশিয়ানীতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে জমিসহ ঘর পেল ৪৮ পরিবার

কাশিয়ানীতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে জমিসহ ঘর পেল ৪৮ পরিবার

Sharing is caring!

মো: জুয়েল মোল্লা,কাশিয়ানী উপজেলা প্রতিনিধি: প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে গোপালগঞ্জের কাশিয়ানীতে ৪৮ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি-ঘর বিতরণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার (২৬ এপ্রিল) বেলা ১১ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন।

আশ্রয়ন- ২ প্রকল্পের আওতায় তৃতীয় ধাপে এসব পরিবারের মাঝে পাকা ঘর ও ঘরের জায়গার দলিল বুঝে দেয়া হয়। এ উপলক্ষে কাশিয়ানী উপজেলা অডিটোরিয়ামে ইউএনও মেহেদী হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। কাশিয়ানী উপজেলার সহকারি কমিশনার মো. মোরশেদুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. ইকবাল হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সুব্রত ঠাকুর, আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান সোহাগী রহমান মুক্তা, ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ, ওসি মোহাম্মদ মাসুদ রায়হান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মিরান হোসেন মিয়া, প্রকৌশলী তৌফিকুর রহমান বিপ্লব, উপজেলা মৎস্য মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজ অপু সহ উপজেলার সকল কর্মকর্তাবৃন্দ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান মোহাম্মাদ আলী খোকন, আঞ্জুরুল ইসলাম, ইমরুল হাসান মিয়া, লুৎফর রহমান লুথু, বদরুল আলম বিটুল প্রমুখ।

এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক-রাজনৈতিক নেতাকর্মী, বীরমুক্তিযোদ্ধা, সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যকর্মী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD