রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন
বাল্যবিয়ে, গ্রেফতার বর ও কাজীসহ ৫

বাল্যবিয়ে, গ্রেফতার বর ও কাজীসহ ৫

Sharing is caring!

মোঃ নাসির উদ্দীন পটুয়াখালী প্রতিনিধিঃ বাল্যবিয়ের আয়োজন করার দায়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বর, কাজী ও ঘটকসহ পাঁচজনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছেন আদালত। গ্রেফতারদের শনিবার (২৩ এপ্রিল) দুপুরে গলাচিপা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

গ্রেফতাররা হলেন- একই উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের চতলাখালী গ্রামের বেল্লাল ফরাজীর ছেলে বর সজিব ফরাজি (২৫), রাঙ্গাবালী সদর ইউনিয়নের মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রার (কাজী) মো. সুলতানুর রহমান (৫৬), জাল জন্ম নিবন্ধন প্রস্তুতকারক কম্পিউটারের দোকানি আবুল হোসেন ফরাজি (৩২), কনের চাচা মো. মাসুম আকন (৪২) ও ঘটক কাঞ্চন আলী (৫৫)। জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (২২ এপ্রিল) রাতে ওই ইউনিয়নের মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রার (কাজী) সুলতানুর রহমানের কার্যালয়ে সজিব ফরাজীর সঙ্গে সদর ইউনিয়নের উত্তরীপাড়া গ্রামের এক কিশোরীর বাল্যবিয়ে দেওয়া সময় সেখানে অভিযান চালায় পুলিশ।

সে সময় বাল্যবিয়ের কাজে জড়িত ওই পাঁচজনকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ানা জগলুল হাসান  জানান, গ্রেফতার পাঁচজনের নামে বাল্যবিবাহ নিরোধ আইনে মামলা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD