বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
সমুদ্র সৈকত কুয়াকাটায় দেখা মিললো মৃত কচ্ছপ

সমুদ্র সৈকত কুয়াকাটায় দেখা মিললো মৃত কচ্ছপ

Sharing is caring!

এস এল টি তুহিন: পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ফের দেখা মিললো মৃত কচ্ছপের। যার ওজন আনুমানিক ২০-২৫ কেজি।

রোববার (০৩ এপ্রিল) দুপুর ১ টায় কুয়াকাটা সৈকতের ঝাউবন পয়েন্ট এলাকায় কচ্ছপটি দেখতে পান পরিবেশে কর্মী জুয়েল রানা। পরে কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যরা উপস্থিত হয়ে কচ্ছপটি উদ্ধার করে মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করেন।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য ও পরিবেশ কর্মী জুয়েল রানা জানান, দুপুর ১২টার দিকে ব্যক্তিগত কাজের উদ্দেশ্যে সৈকতে গেলে দেখি একটি মৃত কচ্ছপ জোয়ারের তোপে ভাসছে, পরে সেটাকে উপরে তুলে এনে নিরাপদ স্থানে মাটি দিই।

পটুয়াখালী জেলা ইউএস-এইড/ ইকো-ফিস ২, ওয়ার্ল্ড ফিস বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি জানান, বর্তমানে কচ্ছপের প্রজননের সময়।

তাই এরা উপকূলে চলে আসে। আজকে যে কচ্ছপটি এসেছে তার বৈজ্ঞানিক নাম লেপিডোসেলিম ওলিভাসিয়া (Lepidochelys olivacea) এরা সাধারণত ৫০ বছরের অধিক সময় বেঁচে থাকে। তবে আজকের এটির বয়স ১৫-২০ বছর হতে পারে। আমাদের লোক রয়েছে, আমরা কিছু স্যাম্পল সংগ্রহ করে রাখছি।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, বর্ষা মৌসুম শুরু হওয়ার আগ মুহূর্তেই সমুদ্রে প্রাণীগুলোর মৃত্যু হচ্ছে, তবে আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বেশ কয়েকবার আলোচনা করেছি। তারা বিষয়টি খতিয়ে দেখবে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, কচ্ছপের ফরেনসিক বিভাগ ও সার্বক্ষণিক দায়িত্ব বনবিভাগের। তারপরও আমরা এটা নিয়ে কাজ করছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলা হয়েছে, আসা করছি আমরা মৃত্যুর কারণ জানতে পারবো।

গত দুই মাসে কুয়াকাটা সৈকতে প্রায় ১০টির বেশি মৃত ডলফিন, কচ্ছপসহ সামুদ্রিক প্রাণির দেখা মিললো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD