রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড
গলাচিপায় মাহে রমজানকে স্বাগত জানিয়ে র‌্যালি অনুষ্ঠিত

গলাচিপায় মাহে রমজানকে স্বাগত জানিয়ে র‌্যালি অনুষ্ঠিত

Sharing is caring!

মোঃনাসির উদ্দীন পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

‘রমজানে পবিত্রতা রক্ষা করো, করতে হবে’-এই শ্লোগানকে সামনে রেখে গলাচিপা ইমাম পরিষদের ব্যানারে এ র‌্যালির আয়োজন করা হয়। শনিবার (২ এপ্রিল ২০২২) বেলা ১১টায় গলাচিপা জৈনপুড়ী খানকা মাঠ প্রাঙ্গণ থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে এক আলোচনার মধ্য দিয়ে শেষ হয়।

র‌্যালি থেকে রমজানের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা, দিনের বেলা খাবার দোকান বন্ধ রাখা, খাবার প্রকাশ্যে পানাহার থেকে বিরত থাকার আহবান জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন গলাচিপা ইমাম পরিষদের সদস্যবৃন্দ, উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের ইমাম মাওলানা মো. দলিল উদ্দিনসহ বিভিন্ন মসজিদের ইমামগণ, মাদ্রাসার ছাত্র ও ওস্তাদবৃন্দ

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD