বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
গলাচিপায় জেলের জালে ধরা পড়ল ২০ মণের শাপলা পাতা মাছ

গলাচিপায় জেলের জালে ধরা পড়ল ২০ মণের শাপলা পাতা মাছ

Sharing is caring!

মোঃনাসির উদ্দীন পটুয়াখালী প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ২০ মণ ওজনের একটি শাপলা পাতা মাছ। রোববার (২৭ মার্চ) মাছটি কেটে ৫০০ টাকা কেজি দরে প্রায় ৪ লাখ টাকায় বিক্রি করা হয়েছে। এর আগে একই দিন দুপুরে মাছটি বিক্রির জন্য গলাচিপা মাছ বাজারে বিক্রি নিয়ে আসা হয়।

এ সময় মাছটি এক নজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা।স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরের দিকে গলাচিপা সংলগ্ন বঙ্গোপসাগরে স্থানীয় জেলে নাসির হাওলাদারের জালে মাছটি ধরা পরে। পরে দুপুরে তিনি মাছটি গলাচিপা মাছ বাজারের ব্যবসায়ী শাহাবুদ্দিনের কাছে পাইকারি দরে বিক্রি করে দেন।

পরে শাহাবুদ্দিন মাছটি কেটে ৫০০ টাকা কেজি দরে সোমবার বিক্রি করেন। এর আগেও শাপলাপাতা মাছ ধরা পড়লেও এটাই সবচেয়ে বেশি ওজনের মাছ বলে জানিয়েছে স্থানীয়রা। জেলে শাহাবুদ্দিন জানান, মাছটি সাগর থেকে ট্রলারে তুলতে আমাদের বেশ বেগ পেতে হয়েছে। মাছ ট্রলারে তোলার পর গলাচিপা নিয়ে আসি।

সাগর থেকে এটি নিয়ে আসতে প্রায় ৬ ঘণ্টা সময় লেগেছে। মাছটির দামও মোটামুটি ভালো পেয়েছি। ব্যবসায়ী শাহাবুদ্দিন জানান, এত বড় শাপলাপাতা মাছ আগে কখনো দেখিনি। মাছটি আড়তে পৌঁছানের সঙ্গে সঙ্গেই অনেক উৎসুক জনতা এটি দেখতে ভিড় জমায়। পরে এটি কাটার কিছুক্ষনের মধ্যেই বিক্রি হয়েছে। তবে এত বড় মাছ কাটতে অনেক সময় লেগেছে।

গলাচিপা উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জহিরুন্নবী বলেন, বন্য প্রাণী সংরক্ষণ ২০১২ আইন অনুসারে শাপলা পাতা মাছ ধরা ক্রয় বিক্রয় করা নিষেধ। শাপলা পাতা মাছ সাধারণত সমুদ্র এলাকায় পাওয়া যায়। তবে এসব বড় শাপলা পাতা মাছের জন্য উপকূলীয় অঞ্চলে অভয়াশ্রম করা গেলে সেগুলো নদীতে সহজে বংশ বিস্তার করতে পারত।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD