রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন
কক্সবাজারে ৩০ হাজার ইয়াবাসহ বিক্রেতা আটক

কক্সবাজারে ৩০ হাজার ইয়াবাসহ বিক্রেতা আটক

Sharing is caring!

অনলাইন ডেক্স: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট এলাকা থেকে ৩০ হাজার পিস ইয়াবাসহ বাওয়াই মার্মা (৩৪) নামে এক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মো. বিল্লাল উদ্দিন  এ তথ্য নিশ্চিত করেন।

আটক বাওয়াই মার্মা বান্দরবানের থানচি উপজেলার পাইমংপাড়ার ফসিউ মার্মার ছেলে।

র‌্যাব জানান, বুধবার (১৬ মার্চ) রাতে সুগন্ধা সৈকত এলাকায় এক ব্যক্তি মাদক বিক্রির জন্য অবস্থান করছেন— এমন গোপন তথ্য পেয়ে রাতেই সেখানে অভিযান চালিয়ে বাওয়াই মার্মাকে আটক করা হয়।

সে সময় তার কাঁধে থাক ব্যাগ তল্লাশী করে জব্দ করা হয় ৩০ হাজার পিস ইয়াবা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবাগুলো টেকনাফ সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে বেচার জন্য আনা হয়েছে বলে আটক ব্যক্তি স্বীকার করেছেন। এ ব্যাপারে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD