বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
তুচ্ছ ঘটনায় জেলেকে মারধর

তুচ্ছ ঘটনায় জেলেকে মারধর

Sharing is caring!

মোঃ নাসির উদ্দীন , পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর রাঙ্গাবালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক জেলেকে মারধর করার খবর পাওয়া গেছে। শুক্রবার (৪ মার্চ) বিকালে উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আহত জুবরাজ মুফতি হচ্ছেন মুফতি বাড়ির মন্নান মুফতির ছেলে। আহত জুবরাজ মুফতি (৩৫) জানান, শুক্রবার বেলা ২ টার দিকে আগুণমুখা নদীতে মাছ ধরতে গেলে হঠাৎ করে পিছন থেকে ৭/৮ জন লোকসহ একটি ট্রলার এসে আমাকে তাদের ট্রলারে তুলে নিয়ে গাছ বনের দিকে নিয়ে যায়। সেখানে নিয়ে আমাকে এলোপাথারীভাবে মারতে থাকে। আমি জ্ঞান হারিয়ে ফেললে আমাকে মৃত ভেবে নদীর পারে ফেলে মারধরকারীরা চলে যায়।

পরে অপর এক জেলে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য চালিতাবুনিয়া কমিউনিটি ক্লিনিকে নিয়ে যায়। জুবরাজ মুফতির অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সাথি আক্তার বলেন, তার মাথায় সেলাই আছে এবং শরীরের বিভিন্ন অংশে ফুলা জখম রয়েছে। তিনি তৃতীয় তলায় ১৯ নম্বর বেডে ভর্তি আছেন। জুবরাজ মুফতির স্ত্রী মোসা. রাহিমা বেগম বলেন, আমার স্বামীকে ওরা মেরে ফেলতে চেয়েছিল।আল্লাহ আমার স্বামীকে বাঁচিয়েছে।

আমি এর বিচার চাই। চালিতাবুনিয়া ইউপি চেয়ারম্যান জাহিদ হাওলাদার বলেন, মারামারির খবর শুনেছি। রাঙ্গাবালী থানা অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে আহত জুবরাজ মুফতির বড় ভাই সোহাগ মুফতি রবিবার ৬ মার্চ গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করবেন বলে জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD