রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড
পটুয়াখালী আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

পটুয়াখালী আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

Sharing is caring!

এস এল টি তুহিন,: পটুয়াখালীতে আবাসিক হোটেল থেকে শামিম(৩০) নামের এক যুবকের গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল দশটায় পৌর শহরের ডক্টরস পয়েন্টের এমআলী হোটেলের ৩০৭ নম্বর কক্ষের বাথরুম থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত শামীম সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের আবদুর রজ্জাক হাওলাদারে ছেলে।

সে পৌর শহরের নুর ক্লিনিকের অফিস সহায়ক ছিলেন। এ ঘটনায় ওই হোটেলের ম্যানেজার সুজন রায় ও তার সঙ্গে থাকা প্রেমিকাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

পুলিস জানায়, গতকাল রাতে শামিম ও তার প্রেমিকা স্বামী স্ত্রী পরিচয়ে ওই হোটেলে ওঠেন। পরে সকালে হোটেল কর্তৃপক্ষ তাদের খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন। শামিমের প্রেমিকার দাবি, রাতে তাকে ঘুমের ওষুধ খাইয়ে দিয়ে শামীম আত্মহত্যা করেছে।

পটুয়াখালী সদর থানার ওসি তদন্ত নুরুল ইসলাম মজুমদার জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রেমিকা ও হোটেল ম্যানেজাররকে জিজ্ঞাসাবাদ চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD