সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা কলাপাড়ায় রুফটপ সোলারে জাতীয় অগ্রাধিকারের আহ্বান রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব
সোনার স্ক্যানে ট্রলারের ইমেজ, নৌবাহিনী তলব

সোনার স্ক্যানে ট্রলারের ইমেজ, নৌবাহিনী তলব

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: মুন্সীগঞ্জের মেঘনায় ডুবে যাওয়া লঞ্চটি এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। তবে সোনার স্ক্যানে ট্রলার জাতীয় কিছু একটার অস্তিত্ব পাওয়া গেছে। বিআইডাব্লিউটিএর একটি ট্রলারে করে সোনার স্ক্যান দিয়ে এটি শনাক্ত করা হয়েছে। তবে এটি সেই ডুবে যাওয়া ট্রালার কি-না তা এখন নিশ্চিত নয় বলে জানিয়েছেন ঘটনাস্থলে উপস্থিত মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারক আহমেদ।

এর পূর্বে গত সোমবার দিবাগত রাত ৩টার দিকে মুন্সীগঞ্জ সদরের চর ঝপটার কাছে একটি মাটিকাটা ট্রলারকে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্যাংকার ধাক্কা দিলে ৩৪ জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। ১৪ শ্রমিক সাঁতার কেটে তীরে উঠতে পারলেও ২০ শ্রমিকের ভাগ্যে কি ঘটেছে তা এখন নিশ্চিত নয়। তাদের কোনো সন্ধান এখনও পাওয়া যায়নি।

বুধবার উদ্ধার অভিযান শুরু হলেও ট্রলারটি শনাক্ত করতে না পারার বিকেল ৫টার উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়। আজ বৃহস্পতিবার সকাল ৭টা থেকে আবারো উদ্ধার অভিযান শুরু করা হয়।

বিআইডাব্লিউটিএর চেয়ারম্যান কমোডোর মোজাম্মেল হক দুর্ঘটনাস্থল থেকে জানিয়েছেন, আমরা নদীর নিচে একটি ইমেজ পেয়েছি। পিনপয়েন্টের জন্য ঢাকা থেকে আরো ইকোইপমেন্ট আনা হচ্ছে। একই সাথে নৌবাহিনীর উন্নত মানের জাহাজ আসছে। এটি আসলে আমরা পুরোপুরি নিশ্চিত হবে পারব। আশা করছি কিছু একটা পাওয়া যাবে। সোনার স্ক্যানে ৩০/৪০ মিটারের মধ্যে এটি ধরা পড়েছে। 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD