রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন
প্রেমের প্রস্তাবে ব্যর্থ হয়ে গায়ে কেরোসিন ঢেলে বরিশালে ছাত্রীর আত্মহত্যা

প্রেমের প্রস্তাবে ব্যর্থ হয়ে গায়ে কেরোসিন ঢেলে বরিশালে ছাত্রীর আত্মহত্যা

Sharing is caring!

এস এল টি তুহিন, : প্রেমের প্রস্তাবে ব্যর্থ হয়ে এক বখাটে কর্তৃক অব্যাহত যৌণ হয়রানীতে অতিষ্ঠ হয়ে অবশেষে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছে শিউলী আক্তার (১৬) নামের এক মাদরাসা ছাত্রী।

বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতে ওই ছাত্রী মৃত্যুবরণ করেন। ঘটনাটি জেলার বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের জাহাপুর গ্রামের। নিহত শিউলী ওই গ্রামের শওকত আলী বেপারীর কন্যা ও জাহাপুর দাখিল মাদরাসার সপ্তম শ্রেনীর ছাত্রী ছিলো। খবর পেয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিহতের মা রহিমা বেগম অভিযোগ করে বলেন, তার মেয়ে শিউলীকে পাশ্ববর্তী ঠাকুরমল্লিক গ্রামের মৃত মোবারেক ফকিরের পুত্র বখাটে রাকিব ফকির (৩০) দীর্ঘদিন থেকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো। তার মেয়ে ওই প্রস্তাব প্রত্যাখান করায় বখাটে রাকিব বিভিন্নধরনের যৌণ হয়রানী করে আসছিলো।

রহিমা বেগম বলেন, তার মেয়ে (শিউলী) পুরো ঘটনাটি তাকে জানানোর পর রাকিবের পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানিয়ে বিচার দাবী করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে বখাটে রাকিব যৌণ হয়রানীর মাত্রা আরও বাড়িয়ে দেয়।

রহিমা বেগম আরও জানান, গত ২১ জানুয়ারি তিনি বখাটে রাকিবের বাড়িতে গিয়ে তাকে (রাকিব) শেষবারের মতো শ্বাসিয়ে আসেন। নতুবা তিনি আইনের আশ্রয় নেয়ার হুমকি দেন। এতে পূর্ণরায় ক্ষিপ্ত হয়ে বখাটে রাকিব মোবাইল ফোনে শিউলীকে গণধর্ষণের হুমকি দেয়। এরপর অভিমান করে ওইদিন বিকেলে পরিবারের সবার অজান্তে মাদরাসা ছাত্রী শিউলী নিজ ঘরে বসে শরীরে কেরোসিন ঢেলে আগুন জালিয়ে দিয়ে আত্মহত্যার চেষ্ঠা করেন। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে মুমূর্ষ অবস্থায় শিউলীকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন।

নিহত শিউলীর মা রহিমা বেগম বলেন, সেখানে তার মেয়ে শিউলীর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানেও তার (শিউলীর) অবস্থার অবনতি হওয়ায় ও আর্থিক সংকটে চিকিৎসা করাতে না পেরে মেয়েকে বাড়ি নিয়ে আসেন। বৃহস্পতিবার সকাল আটটার দিকে নিজ বাড়িতে বসে শিউলী মৃত্যুবরন করেন।

বাবুগঞ্জ থানার ওসি মোঃ মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD