রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন
বরিশাল ‘গোলপাতা’ রেস্তোরায় হামলা-ভাংচুর

বরিশাল ‘গোলপাতা’ রেস্তোরায় হামলা-ভাংচুর

Sharing is caring!

ক্রাইম সিন ডেস্ক: বরিশাল সিএন্ডবি রোডে অবস্থিত মোস্তাফিজুর রহমান সুমনের মালিকানাধীন ‘গোলাপাতা’ রেস্তোরাঁয় হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। বুধবার সন্ধ্যা রাতের এই ঘটনায় কোতয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

গতকাল সন্ধ্যায় একই মালিকের ‘সেইভ দ্যা লাইফ কেয়ার’ এবং গোলপাতা রোস্তোরাঁয় হামলা চালিয়ে ভাঙচুর করে। এই হামলায় অন্তত ২০ থেকে ৩০ যুবক অংশ নেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

সেইভ দ্যা লাইফ কেয়ার’ কর্তৃপক্ষ বলেন, ১৩ জানুয়ারি ‘সেইভ দ্যা লাইফ কেয়ার’ এ ভর্তির পর থেকে শাহীনকে কোনো রকমের নির্যাতন করা হয়নি। বুধবার সন্ধ্যার পর স্বজনেরা এসে তাকে বাসায় নিয়ে যায়। এর কিছুক্ষণ পরেই শাহীনসহ অন্তত ২০ থেকে ৩০ যুবক একত্রিত হয়ে আকস্মিক দুটি প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করে। এতে অন্তত ৪/৫ কর্মী আহত হলে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে পুলিশের একটি টিম যায়।

কোতয়ালি মডেল থানা পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) সেলিম রেজা জানান, ‘সেইভ দ্যা লাইফ কেয়ার’ প্রতিষ্ঠানে মাদকাসক্ত যুবককে নির্যাতনের অভিযোগে স্বজনেরা দুটি প্রতিষ্ঠানে হামলা করে এমন খবর ছিল। কিন্তু ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। বিস্তারিত তদন্ত না করে কিছু বলা সম্ভব হচ্ছে না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD