রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন
বরিশালে ২ নারী ছিনতাইকারীকে আটক

বরিশালে ২ নারী ছিনতাইকারীকে আটক

Sharing is caring!

ক্রাইম সিন ডেস্ক: বরিশাল নগরে সাবেক বিসিসি প্যানেল মেয়র নারী কাউন্সিলরের ব্যাগ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুই নারী ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। ছিনতাই হওয়া ৫০ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে। আটককৃত ওই দুই নারী রিনা ও আরজিনা তারা বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর রামপট্টি এলাকার বেদে পল্লির বাসিন্দা বলে নিজেদের পরিচয় দিয়েছন বলে কথাটি নিশ্চিত করেন ওসি আজিুমুল করিম।

বুধবার (জানুয়ারি ২৬) বেলা সাড়ে ১১ টায় নগরের গির্জা মহল্লা এলাকায় এই ঘটনা ঘটে।ভুক্তভোগী বরিশাল নগরের ১ নং ওয়ার্ডর সাবেক প্যানেল মেয়র নারী কাউন্সিলর তাসলিমা কালাম পলি জানান, সকালে ব্যাংক থেকে ৫০ হাজার টাকা তুলে গির্জা মহল্লা এলাকা থেকে যাচ্ছিলেন। এসময় ওই দুই নারী সহ আরো কয়েকজন তার পিছু নেয়।

বিষয়টি সন্দেহ জনক হলে তিনি তাদের পিছু নেওয়ার কারণ জানতে চায়। পরে নিজের বহন করা ব্যাগের চেইন খোলা আর তাতে টাকা দেখতে না পেয়ে ওই দুই নারীকে ধরে ফেলে। এসময় তাদের মধ্যের এক জনের ওড়নায় থাকা টাকা তিনি উদ্ধার করেন। এসময় ঘটনাস্থালে উপস্থিত সাধারণ মানুষ তাদের নাম পরিচয় জানতে চাইলে তারা না বলে নিজেদের নির্দোষ দাবি করে।

পরে বরিশাল কোতয়ালী থানা পুলিশ ওই দুই নারীকে আটক করে থানায় নিয়ে যায়। এঘটনায় ছিনতাইয়ের শিকার হওয়া সাবেক নারী কাউন্সিলর বাদী হয়ে মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন। বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্য (ওসি) আজিমুল করিম জানান, দুই নারীকে থানায় নিয়ে আসা হয়েছে। ভুক্তভোগি মামলা দায়ের করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD