বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
গলাচিপায় চাকরি স্থায়ী করণের দাবিতে মানববন্ধন

গলাচিপায় চাকরি স্থায়ী করণের দাবিতে মানববন্ধন

Sharing is caring!

মোঃনাসির উদ্দিন , গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলায় পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু প্রজনন স্বাস্থ্যসেবায় নিয়োজিত পেইড পিয়ার ভলান্টিয়ারদের চাকরি স্থায়ী করণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রোববার (১৬ জানুয়ারি) সকাল ১১ টায় গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে উপজেলা পেইড পিয়ার ভলান্টিয়াররা ঘন্টা ব্যাপি এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন পিপিভির উপজেলা শাখার সভাপতি ইসরাত জাহান কনিকা, সাধারণ সম্পাদক সালমা, সারিয়া মিতু, শিমু, ইশিতা, রৌচি, লিজা, মহুয়া, তারান্না। বক্তারা বলেন, আমাদের নিয়োগ দেয়ার পর থেকে দুই উপজেলায় করোনা কালিন সময় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছি। নবজাতক শিশু সেবা, স্বাস্থ্য সেবা, গর্ভবতী মায়েদের সেবা, নবদম্পতি সেবা, কিশোর-কিশোরী, পরিবার পরিকল্পনা রোধ কল্পে বাস্তবায়ন ও মৃত্যু তালিকা প্রনয়নসহ বিভিন্ন মাঠ পর্যায়ের সেবা আমরা অত্যন্ত দক্ষতার সাথে পালন করে আসছি।

করোনা কালিন সময়ে উক্ত দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের অনেক ভলান্টিয়ার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সম্মুখীন হয়েছে। উক্ত পদে আমরা যারা চাকরি করে আসছি আমরা সবাই সু-শিক্ষিতা, অনেকেই বিধবা, স্বামী পরিত্যক্তা এবং আমাদের অনেকেরই চাররির বয়স অতিবাহিত হয়েছে। বর্তমানে এই চাকরি আমাদের সন্তানাদিদের নিয়ে বাঁচার একমাত্র অবলম্বন। তাই আমরা আমাদের চাকরি স্থায়ীকরণের লক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণকল্পে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ও সচিব মহোদয়ের কাছে জোর দাবি জানাচ্ছি। পরে বেলা ১২ টায় উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে ভলান্টিয়াররা স্মারক লিপি প্রদান করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD