রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড
সরকারী বরাদ্দ আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান’র বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

সরকারী বরাদ্দ আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান’র বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

Sharing is caring!

পটুয়াখালীর কলাপাড়ায় শেখ রাসেল স্মৃতি সংসদ সংস্কার, কমিউনিটি ক্লিনিক সংস্কার, সড়ক উন্নয়ন প্রকল্প সহ একাধিক উন্নয়ন প্রকল্পের সরকারী বরাদ্দের ১৩ লক্ষ ৩৫ হাজার ৪৮ টাকা আত্মসাতের অভিযোগে ধুলাসার ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা হয়েছে। দায়েরকৃত মামলার অভিযোগ পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই) কে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার ৯ জানুয়ারী ২০২২ বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার’র আদালত এ আদেশ প্রদান করেন।

এর আগে উপজেলার ধূলাসার ইউনিয়নের পশ্চিম ধূলাসার গ্রামের মো: জামান হোসেন বাদী হয়ে জনস্বার্থে ধূলাসার ইউপি চেয়ারম্যান আ: জলিল আকন, তার ভাই আজিজ আকন সহ ৪ জনের বিরুদ্ধে সরকারী বরাদ্দ আত্নসাতের অভিযোগ এনে আদালতে এ মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, ধূলাসার ইউপি চেয়ারম্যান আ: জলিল আকন, তার ভাইসহ আত্মীয় স্বজন ও শুভাকাঙ্খীদের নামে বেনামে ভুয়া প্রকল্প তৈরী করে ২০১৭-২০১৮ অর্থ বছরে শেখ রাসেল স্মৃতি সংসদ সংস্কার প্রকল্পের ১ লক্ষ ৩৫ হাজার ৮১০ টাকা, নতুনপাড়া মমিন সিকদার বাড়ী থেকে কালাম মৃধার বাড়ী পর্যন্ত সড়ক সংস্কার প্রকল্পের ১ লক্ষ ৩৫ হাজার ৭০০ টাকা, ২০১৯-২০২০ অর্থ বছরে নতুনপাড়া কমিউনিটি ক্লিনিক সংস্কার ও আসবাবপত্র সরবরাহ প্রকল্পের ২ লক্ষ টাকা, চাপলীবাজার হারুন খানের বাড়ীর সামনে ষ্ট্রীট লাইট স্থাপনের ৭০ হাজার টাকা সহ একাধিক উন্নয়ন প্রকল্পের সরকারী বরাদ্দের ১৩ লক্ষ ৩৫ হাজার ৪৮ টাকা কোনরকম কাজ না করে আসামীরা উত্তোলন করে আত্মসাৎ করে।

তবে ইউপি চেয়ারম্যান আ: জলিল আকন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ’এটি তার বিরুদ্ধে ষড়যন্ত্র। জামান হোসেন ধূলাসার ইউনিয়ন আ’লীগের সাবেক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য। ধূলাসার ইউনিয়নের নির্বাচন আসন্ন হওয়ায় তার বিরুদ্ধে তিনি কল্পিত অভিযোগে মামলা করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD