বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কলাপাড়া প্রেসক্লাবের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত।।

কলাপাড়া প্রেসক্লাবের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত।।

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি :পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ’সত্যের সন্ধানে মোদের কাজ, এ লড়াইয়ে পার করছি জীবন আজ’ শ্লোগোনে শনিবার সন্ধ্যা ৭টায় প্রেসক্লাব অডিটরিয়ামে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মো: হুমায়ুন কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার।

প্রেরেসক্লাব সাধারণ সম্পাদক এসএম মোশারফ হোসেন মিন্টু ও দপ্তর সম্পাদক মিলন কর্মকার রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকারি মোজাহারউদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ দেলওয়ার হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল আলম, মেজবাহউদ্দিন মাননু, সাবেক সাধারণ সম্পাদক মোহসীন পারভেজ, নেছারউদ্দিন আহমেদ টিপু, সদস্য জীবন কুমার মন্ডল, বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, অমল ম্খুার্জী, মো: এনামুল হক, গোফরান বিশ্বাস পলাশ, নুরুল কবির ঝুনু, জসীম পারভেজ, রিপোর্টার্স ক্লাব সভাপতি এস কে রঞ্জন, রিপোর্টার্স ইউনিটির সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, সাংবাদিক ফোরামের দপ্তর সম্পাদক নুরুল আমিন প্রমূখ।

অনুষ্ঠানে কলাপাড়া প্রেসক্লাব সদস্য ও নব নির্বাচিত পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার এবং নব নির্বাচিত ডালবুগঞ্জ ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ দেলওয়ার হোসেনকে প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। সভা শেষে প্রেসক্লাবের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD