শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি
৩শ যাত্রীকে উদ্ধার করা মিলন পেলেন উপহার

৩শ যাত্রীকে উদ্ধার করা মিলন পেলেন উপহার

Sharing is caring!

ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের পর নদীতে লাফিয়ে পড়া এবং নদী সাঁতরে তীরে ওঠা প্রায় তিনশ যাত্রীকে বিনা ভাড়ায় পারাপার করেছেন ট্রলারচালক মিলন খান।

একাজে মুগ্ধ হয়ে তাকে নগদ অর্থ পুরস্কার দিয়েছে জেলা পুলিশ। বুধবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ে এনে তার হাতে নগদ পাঁচ হাজার টাকা তুলে দেন পুলিশ সুপার (এসপি) ফাতিহা ইয়াসমিন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রশান্ত কুমার দে, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান ও ওসি (তদন্ত) সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। পুলিশের সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন মিলন খান। তিনি জানান, লঞ্চ দুর্ঘটনায় তিনি প্রায় ৩০০ যাত্রীকে উদ্ধার করেছেন।

বিপদগ্রস্ত যাত্রীদের বিনা ভাড়ায় নিরাপদে তীরে পৌঁছে দিয়েছেন। এজন্য অনেকেই তাকে ধন্যবাদ জানান। ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বলেন, মিলন খান যে কাজটি করেছেন তা প্রশংসনীয়। এজন্য জেলা পুলিশের পক্ষ থেকে তাকে সামান্য শুভেচ্ছা উপহার দেওয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD