বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
গলাচিপায় ভিক্ষুক পরিবারটি চায় প্রধানমন্ত্রীর একটি ঘর

গলাচিপায় ভিক্ষুক পরিবারটি চায় প্রধানমন্ত্রীর একটি ঘর

Sharing is caring!

মোঃনাসির উদ্দীন পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় অসহায় ভিক্ষুক পরিবারটি আজও প্রধানমন্ত্রীর ঘরের আশায় বুক বেঁধে আছে। গোলখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের ছোট গাবুয়া গ্রামের ফোরকান খার স্ত্রী মোমেলা বেগম (৬৫) ভিক্ষা বৃত্তি করে সংসার চালান।

তার স্বামী ফোরকান খা দীর্ঘ ৩৩ বছর পূর্বে ৮ মাসের একটি ছেলে সন্তান রেখে নিখোঁজ হয়ে যান। তাকে আর খুঁজে পাওয়া যায় নি। তারপর থেকেই মোমেলা বেগম অসহায় শ্বশুর-শ্বশুরী ও সন্তানের দায়িত্ব তুলে নিয়ে বাধ্য হয়ে তিনি ভিক্ষা করা শুরু করেন। সেই থেকেই জীবনের চড়াই উৎড়াই পেরিয়ে এসেছেন মোমেলা বেগম। ভিক্ষা করে অভাব নামের সংসারটি পরিচালনা করেন।

প্রতিদিন সকাল হলেই নেমে পড়েন মানুষের দ্বারে দ্বারে দুমুঠো খাবারের জন্য। পাশাপাশি তিনি একই গ্রামের খন্দকার বাড়িতে ৩০ বছর যাবৎ গৃহ পরিচারিকার কাজ করে আসছেন। মোমেলার শ্বশুর-শ্বশুরী ও স্বামীর কোন জায়গা-জমি না থাকায় খন্দকার পরিবারটি তাকে ৩ শতক জায়গা দান করেন। মোমেলা বেগম ওই জমিতেই ছাপড়া দিয়ে বসবাস করেন। বয়স হয়ে যাওয়ায় তিনি ভিক্ষা করা বন্ধ করে দেন। মাঝে মাঝে মানুষের বাড়িতে ধান ভাংগা, ধান শুকানো অথবা ধান মলানোর কাজ করেন। মোমেলা বেগমের ছেলে রেজাউল খা (৩২) রিক্সা চালিয়ে সংসারের হাল ধরেছেন। তার একটি পুত্র সন্তান রয়েছে। এ বিষয়ে মোমেলা বেগম বলেন, আমার তিন শতাংশ জমি আছে। আমার নেই কোন ঘর।

জীবনে কোনদিন ঘর তুলতে পারবো কিনা জানি না। আমার ছেলেটি রিক্সা চালায়। আমার পরিবারের সদস্য সংখ্যা চার জন। শুনেছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাদের জায়গা আছে ঘর নাই তাদের ঘর দিতেছেন। আমিও যদি একটি ঘর পেতাম তাহলে মরার আগেও অন্তত একটু শান্তি পেতাম। এ বিষয়ে রেজাউলের স্ত্রী রেকসনা বেগম বলেন, বৃষ্টি এলেই আমরা বিছানা গুছিয়ে এককোনে বসে থাকতে হয়। স্বামীর অভাবের সংসারে কষ্টে বুকটা ফেটে যায়।

আমার স্বামী কোনদিন ঘর তুলে আমাদের শীত এবং বৃষ্টির হাত থেকে বাঁচাতে পারবে কিনা জানি না। ইউপি সদস্য রবিউল আকন বলেন, আসলেই মোমেলা বেগম অসহায় জীবন যাপন করছে। তাদের থাকার মত তেমন ঘর নাই। তারা যদি একটি ঘর পায় তাহলে হয়ত পরিবারটির একটু মাথা গোঁজার মত ঠাঁই হবে। গোলখালী ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন বলেন, আসলেই ওরা গরীব এবং অসহায়। ওদের একটা সরকারি ঘরের প্রয়োজন।

একটি ঘর পেলে সুন্দরভাবে জীবন গড়তে পারবে দরিদ্র পরিবারটি। এ বিষয়ে গোলখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. হালিম হাওলাদার বলেন, মোমেলা বেগম অনেক বছর ধরেই মানুষের বাড়িতে বাড়িতে ভিক্ষা করে সংসার চালিয়েছেন। সরকারিভাবে একটি ঘর তার প্রয়োজন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD