সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান
বরিশালে জঙ্গিবাদ সন্ত্রাস ও মাদক বিরোধী কর্মকাণ্ড রোধকল্পে যুবকদের ভূমিকা শীর্ষক কর্মশালা এবং যুবকল্যাণ তহবিলের চেক বিতরণ।

বরিশালে জঙ্গিবাদ সন্ত্রাস ও মাদক বিরোধী কর্মকাণ্ড রোধকল্পে যুবকদের ভূমিকা শীর্ষক কর্মশালা এবং যুবকল্যাণ তহবিলের চেক বিতরণ।

Sharing is caring!

দক্ষ যুবক সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই স্লোগান নিয়ে আজ ২০ ডিসেম্বর সোমবার সকাল ১১ টায় যুব উন্নয়ন অধিদপ্তর বরিশাল এর আয়োজনে উপ-পরিচালকের কার্যালয় যুব উন্নয়ন অধিদপ্তর বরিশাল এর সম্মেলন কক্ষে জঙ্গিবাদ সন্ত্রাস ও মাদক বিরোধী কর্মকাণ্ড রোধকল্পে যুবকদের ভূমিকা শীর্ষক কর্মশালা, যুবকল্যাণ তহবিলের চেক এবং মর্ডান অফিস ম্যানেজমেন্ট ও পোষাক তৈরী ট্রেডের প্রশিক্ষণার্থীদের প্রণোদনা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর বরিশাল মোঃ আবদুল কাদের।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল মোঃ শাহজাহান হোসেন, সহকারী পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল এনায়েত হোসেন, সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস, প্রধান নির্বাহী সেইন্ট বাংলাদেশ কাজী জাহাঙ্গীর কবিরসহ বিভিন্ন উপজেলার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রশিক্ষণার্থী যুব উদ্যোক্তা উপস্থিত ছিলেন। শুরুতে অতিথিরা জঙ্গিবাদ সন্ত্রাস ও মাদক বিরোধী কর্মকাণ্ড রোধকল্পে যুবকদের ভূমিকা তুলে ধরে অতিথির বক্তব্যে রাখেন। পারে ১৪ জন যুবকল্যাণ তহবিলের ২০২০-২১ অর্থবছরের ৫ লক্ষ ৩০ হাজার টাকার চেক এবং মর্ডান অফিস ম্যানেজমেন্ট ও পোষাক তৈরী ট্রেডের ৭ জন প্রশিক্ষণার্থীদের ১ লক্ষ ২০ হাজার টাকার প্রণোদনার চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD