সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন
গণ অধিকার পরিষদের আত্মপ্রকাশ উপলক্ষে বরিশালে আনন্দ মিছিল

গণ অধিকার পরিষদের আত্মপ্রকাশ উপলক্ষে বরিশালে আনন্দ মিছিল

Sharing is caring!

গণ অধিকার পরিষদের আত্মপ্রকাশ উপলক্ষে বরিশালে আনন্দ মিছিল গণ অধিকার পরিষদের আত্মপ্রকাশ উপলক্ষে বরিশালে আনন্দ মিছিল বরিশাল নগরীতে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নতুন দল “গণ অধিকার পরিষদ” এর আত্মপ্রকাশ উপলক্ষে আনন্দ মিছিল করেছে ছাত্র ও যুব অধিকার পরিষদ জেলা ও মহানগর। গণ অধিকার পরিষদ এর নবনির্বাচিত কমিটির আহবায়ক ড. রেজা কিবরিয়া, সদস্য সচিব নুরুল হক নুর এবং ছাত্র অধিকার পরিষদের নির্বাচিত সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীবকে স্বাগত জানিয়ে এই মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি নগরীর জেল খানার মোড় থেকে শুরু হয়ে বেলস পার্কে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব, গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. আতাউল্লাহ, সদস্য সচিব মিনা আল আমিন, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম ফাহীম, পাঠান আজহার, সদস্য সচিব আবু সাঈদ মুসা সহকারী সদস্য সচিব রনি খন্দকার, সদস্য রফিকুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ। ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব বলেন, ‘স্বাধীনতার ৫০ বছরে দেশের মানুষের ভোটাধিকার, আইনের শাসন প্রতিষ্ঠার জন্যই গণ পরিষদের আত্মপ্রকাশ। মানুষের অধিকার নিয়ে কথা বলার কারনে এই দল সারাদেশে আলোড়ন তৈরি করেছে এবং মানুষের ঢল নেমেছে। বরিশালে গণ পরিষদের শক্তঘাটি প্রস্তুত হয়েছে যার প্রমাণ আজকের এই মিছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD